জাকার্তার সাফল্য থেকেই জার্নি শুরু টোকিওর
নয়াদিল্লি: ভারতীয় অ্যাথলেটিক্সের মানচিত্রে নতুনভাবে জায়গা করে নিয়েছে পালেমবার্গ এশিয়াড। জাকার্তার এই সাফল্যের রেশ ধরেই শুরু হোক টোকিও অলিম্পিকের কাউন্টডাউন, জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর।
সোনা জয় হোক কিংবা সর্বমোট পদক, জাকার্তায় ছাপিয়ে গিয়েছে এশিয়াডে ভারতের অতীতের সব রেকর্ড। ১৫ সোনা, ২৪ রুপো এবং ৩০ ব্রোঞ্জ সহযোগে ভারতের ঝুলিতে মোট ৬৯ পদক এসেছে সদ্য সমাপ্ত জাকার্তা এশিয়াড থেকে। যা টপকে গিয়েছে ১৯৫২ দিল্লি অলিম্পিকে ভারতের অতীতের সেরা পার্ফম্যান্সকে। স্বভাবতই ভারতীয় অ্যাথলিটদের এহেন সাফল্যে উচ্ছ্বসিত ক্রীড়ামন্ত্রী। কিন্তু শুধুমাত্র উচ্ছ্বাস প্রকাশ করেই থেমে থাকতে রাজি নন রাঠোর। তাঁর মতে, পথ চলা সবে শুরু হল।
মঙ্গলবার দিল্লিতে এশিয়াডে সংবর্ধনা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানে পদকজয়ীদের উদ্দেশ্যে অলিম্পিকের রুপোজয়ী জানান, ‘তোমরা দেশকে গর্বিত করেছ। দেশবাসী তোমাদের অদম্য ইচ্ছাশক্তিকে কুর্নিশ জানায়, কিন্তু পথ চলা এখানেই শেষ নয়।’ অর্থাৎ এশিয়াডের সাফল্য যে তাঁকে টোকিওর জন্য প্রত্যাশী করে তুলেছে, তা হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন ক্রীড়ামন্ত্রী।
এক বার্তায় অ্যাথলিটদের রাঠোর জানিয়েছেন, টোকিও অলিম্পিকের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এশিয়াডের সাফল্য নিয়ে খুশি থাকলে চলবে না, এখন সামনের দিকে তাকানোর সময়।’ একইসঙ্গে পদকজয়ীদের উদেশ্যে রাঠোরের আরও সংযোজন, তোমরা এখন দেশের খেলাধূলোর মুখ। দেশের তরুণ অ্যাথলিটদের প্রেরণা তোমরা। সুতরাং, তাঁদের প্রতি তোমাদের বার্তা যেন সবসময় ইতিবাচক থাকে।’ পাশাপাশি প্রত্যেক অ্যাথলিটের পাশে থাকার আশ্বাস দিয়ে রাঠোর জানান, যে কোন অবস্থাতেই লক্ষ্য যেন স্থির থাকে।
জাকার্তার এই সাফল্য ক্রীড়ামন্ত্রীর মতে একটি টিমগেমের ফসল। টোকিও অলিম্পিক অবধি এই টিমগেম ধরে রাখতে চান তিনি। রাঠোর জানিয়েছেন, ‘সরকার, অলিম্পিক অ্যাসোসিয়েশন, ফেডারেশন, অ্যাথলিট, প্রশিক্ষক প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টার ফল এটা। এই সাফল্য গোটা দেশের জয়।’
The post জাকার্তার সাফল্য থেকেই জার্নি শুরু টোকিওর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2M0Sgd7
via IFTTT
Comments
Post a Comment