কাকদ্বীপে ভেঙে পড়ল নির্মীয়মান সেতু

স্টাফ রিপোর্টার,বারুইপুর: পোস্তা, মাঝেরহাট, শিলিগুড়ির পর এবার কাকদ্বীপে ভাঙল নির্মীয়মান সেতু৷ কালনাগিনী নদীর উপর স্টিমারঘাটের কাছে এই সেতুটি তৈরি হচ্ছিল৷ সোমবার ভোরে নির্মীয়মান সেতুটি হঠাৎই ভেঙে পড়ে৷ হতাহতের কোনও খবর নেই৷

নির্মীয়মান সেতুটিতে আগেই ফাটল দেখা গিয়েছিল৷ অভিযোগ গ্রামবাসীদের৷ তবে প্রশাসনকে জানালেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে দাবি তাদের৷

নির্মীয়মান সেতু ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে ওই অঞ্চলে৷ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা৷

The post কাকদ্বীপে ভেঙে পড়ল নির্মীয়মান সেতু appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2xHPRyU
via IFTTT

Comments