মোমো’র থাবায় স্মৃতি লোপ যুবকের

স্টাফ রিপোর্টার, বর্ধমান: মোমো গেমের প্রকোপে হাসপাতালে ভরতি হতে হল বছর কুড়ির এক যুবককে৷ যুবকের নাম শুভদীপ বারিক৷ দমদমের নাগেরবাজার এলাকায় একটি ফাস্ট ফুডের দোকানে কাজ করত শুভদীপ৷ মোমো গেম নিয়ে অসংলগ্ন আচরণ করায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। পূর্বস্থলীর পাটুলি এলাকার বাসিন্দা সে।

যুবকের মামা সঞ্জীত পালের দাবি, শুভদীপ কলকাতার দমদমে নাগের বাজার এলাকায় একটি চাইনিজ দোকানে সে কাজ করত। কয়েকদিন ধরেই তার মধ্যে মানসিক অস্থিরতা এবং অসুস্থতা দেখা দেয়। গত বৃহস্পতিবার

আরও পড়ুন: ফাইভ পাশের চাকরির জন্য আবেদন জানাল কয়েক হাজার PhD প্রার্থী

সঞ্জীতবাবুকে ফোন করে শুভদীপ তার মাকে চায়। কিন্তু তাঁর মা সঞ্জীতবাবুর কাছাকাছি না থাকায় কথা হয়নি। তখন তার কথায় তিনি অসামঞ্জস্য বুঝতে পারেন। এরপরই তিনি শুক্রবার ওই দোকানে যান। কিন্তু শুভদীপ তাঁকে চিনতে পারেনি। এমনকি সে চিত্কার করে বলতে থাকে মোমো তাকে মেরে ফেলবে। এরপর তিনি শুভদীপকে নিয়ে চলে আসেন। তাঁরা পূর্বস্থলী থানায় সবকিছু জানান।

পুলিশের পরামর্শেই তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে মানসিক বিভাগে ভরতি করে চিকিত্সা চলছে। পূর্বস্থলী থানার পুলিশের কাছে শুভদীপের মোবাইলটি জমা দেওয়া হয়েছে। যদিও ঘটনাটির পিছনে মোম গেম কোনও ভাবে যুক্ত কিনা সেই বিষয়ে পুলিশ অথবা চিকিৎসক এখনই নিশ্চিতভাবে কিছু জানতে পারেনি।

The post মোমো’র থাবায় স্মৃতি লোপ যুবকের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2oxNGKg
via IFTTT

Comments