জানেন কী বলছে এই ইমোজিরা
বর্তমান প্রযুক্তির দৌলতে এখন সবার হাতেই স্মার্ট ফোন৷ আর স্মার্ট ফোন মানেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিজেদের একটা করে অ্যাকাউন্ট৷ যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, হাইক, টুইটার ইত্যাদি৷ কেউ কাজের তাগিদে অ্যাকাউন্ট খোলে তো কেউ বা আবার সময় কাটাতে৷ তবে অনেকেই এই সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার সম্বন্ধে অবগত নয়৷ অনেক সময় ভুল ব্যবহারের কারণে সোশ্যাল মিডিয়ায় শিকার হতে হয় বহু মানুষকে৷
এর মধ্যেই পড়ে ইমোজি৷ আমরা অনেকেই ইমোজি ব্যবহার করি৷ কিন্তু প্রত্যেকটি ইমোজির একটি করে মানে আছে৷ যা অনেকেই জানি না৷ আর তা না জেনেই মাঝেমধ্যে ঘটে বিপত্তি৷ আসলে বিশেষজ্ঞরা বলছেন, ইমোজি শুধুই মজা নয়, এক প্রকারের স্টাডি৷ আসলে ইমোজি হল এক প্রকারের আইকন৷ যা আপনার অনুভূতিকে প্রকাশ করে৷ যেমন কোনও বাক্য অর্থপূর্ণ না হলে বা ভুল ইংরাজি বাক্য ব্যবহারে তার মানে পরিবর্তন হয়ে যায়৷ ঠিক তেমনই ভুল ইমোজি ব্যবহারে কথোপকথনের মানেও পরিবর্তন হয়ে যায়৷ আর এই ঘটনা যেকোনও মূহুর্তে আপনকে অপ্রস্তুতেও ফেলতে পারে৷
আরও পড়ুন: breaking: ছাইবোঝাই জাহাজ ডুবল মহিষাদলে
আমরা অনেক সময়ই মজার কথা ভেবে ইমোজি থেকে উইঙ্কি ইমোজি ব্যবহার করি৷ কিন্তু টেক্সটের শেষে আপনি যে উইঙ্কি মুখ ইমোজি ব্যবহার করছেন সেটি কেবল আপনার বাক্যে একটি মজার ছবি নয়। এটি ভাষাগত অর্থ প্রকাশ করতে পারে যা বাক্যটির ব্যাখ্যা পরিবর্তন করে দিতে পারে৷
অনেক সময় দেখতে পাওয়া যায় দাঁত বের করে হাসির একটি ইমোজি৷ যা আমরা অনেক সময় ব্যবহার করি৷ কারণে অকারণে এই ইমোজি ব্যবহারও ঠিক নয়৷ কারণ এর অর্থ আপনি ভীষণ খুশি, কিন্তু সেই আনন্দে আপনি একেবারেই আত্মহারা নন৷
চোখ বন্ধ করে হালকা হাসির ইমোজির অর্থ আপনি যথেষ্ট পরিশ্রম করার পর যখন বেশ রিল্যাক্স মুডে রয়েছেন৷ তখন এই ইমোজি ব্যবহার করা যেতে পারে৷ আবার একটি ইমোজিতে দেখা যায়, স্মাইলি মুখের মাথায় একটি নীল বলয়৷ এই ইমোজি অর্থে আপনি জানতেন না এমন কিছু হতে পারে বোঝানো হয়৷ অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইমোজিতে শুধু দুটো চোখ রয়েছে৷ আর কিছুই নেই৷ সেক্ষেত্রে বোঝানো হয় কোনও ঘটনায় আপনি একেবারে বাকরুদ্ধ হয়ে পড়েছেন৷
আরও পড়ুন: ঝুঁকি নিয়ে অস্ত্রোপচার, প্রাণ ফিরে পেল দশের মৌমিতা
আরও একটি ইমোজি আমরা অর্থ না বুঝেই ব্যবহার করে থাকি৷ ইমোজির মুখে দেখা যায় একটি চেন রয়েছে৷ এই ইমোজির অর্থ আপনি গোটা বিষয়টি জানেন৷ সেই বিষয়ে আভাস দিতে চাইছেন৷ কিন্তু পুরো ঘটনা বলছেন না বা বলবেন না৷ এই অর্থে ওই ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে৷ এছাড়াও অন্যান্য অনেক ইমোজি রয়েছে যার অর্থ আমাদের অনেকের অজানা৷ সোশ্যাল মিডিয়ায় ইমোজি ব্যবহারের আগে ভাল করে জেনে নিন কোন ইমোজির কি মানে৷
The post জানেন কী বলছে এই ইমোজিরা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2O5uNte
via IFTTT
Comments
Post a Comment