ভোটে জিতলে “রাম পথ ” বানিয়ে দেবে কংগ্রেস

ভোপাল: ভোটে জিততে এবার রামকে হাতিয়ার করল কংগ্রেস। জিতলেই বানিয়ে দেব “রাম পথ”, সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিং।

চলতি বছরেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার হাতে গোনা কয়েকমাস বাদেই লোকসভা নির্বাচন। তাই বিজেপি, কংগ্রেস থেকে শুরু করে সব দলই পুরো দমে প্রচার চালাচ্ছে। কেউ কাউকে জায়গা ছাড়তে রাজি নয়। উত্তরপ্রদেশে যে কোনো দলের ভোটপ্রচারে রামমন্দিরের নাম উঠে আসে বারবার।

কিন্তু মধপ্রদেশেও এবার হাতিয়ার সেই রাম। মধ্যপ্রদেশে রয়েছে একটি বিশেষ রাস্তা, যেখান দিয়ে রাম বনবাসে গিয়েছিলেন বলে শোনা যায়। সেটিই রাম পথ নামে পরিচিত। বিজেপি বারবার ভোটের আহে এই রাম পথ বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে সেই আশ্বাস ফলপ্রসূ হয়নি। তাই এবার সেই অস্ত্রই হাতে নিতে চায় কংগ্রেস।

পড়ুন: পাল্টা ‘চক্রান্তে’র অভিযোগ কেরলের বিশপের

শুধুমাত্র রাম পথই নয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে “নর্মদা পরিক্রমা পথ”ও বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন দিগ্বিজয় সিং।

২০০৩ থেকে ক্ষমতায় নেই কংগ্রেস। বিজেপি আসার পর থেকেই রাম পথ বানানোর আশ্বাস দেওয়া হয়েছে। এবার রাজ্যের সীমান্ত পর্যন্ত রাম পথ বানানোর বার্তা দিল প্রধান বিরোধী দল কংগ্রেস। সেইসঙ্গে নর্মদা পরিক্রমা পথ বানানোর কথাও বলেছে। দিগ্বিজয় সিং। এই রাজ্যে নর্মদা নদীর পাড় রয়েছে ৩৩০০ কিলোমিটার জুড়ে।

নরম পন্থী হিন্দুত্বকে কংগ্রেস হাতিয়ার করতে চাইছে কিনা সেই প্রশ্নের উত্তরে কংগ্রেস নেতা বলেন, হিন্দুত্বের নরম, উগ্র বলে কিছু হয়না। এই সিদ্ধান্তের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তিনি।

পড়ুন: রাম মন্দির ইস্যুতে দ্বিচারিতা করছে বিজেপি: প্রবীণ তোগাড়িয়া

২০০৭ এর ১ অক্টোবর সিরাজ সিং চৌহান সরকার ঘোষণা করেছিল যে রাম গমন পথ তৈরি করবে তারা। রামের নির্বাসনের সেই বন রয়েছে মধ্যপ্রদেশের সত্য, পান্না, শাদল, জ্বলপুর, বিদিশা জুড়ে। দিগ্বিজয় সিং এর কথায়, “তথাকথিত গোমতার পূজারীরা কেবল টাকা জোগাড় করতে পারে।

কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় গোশালা তৈরি করেছে। তাই গোশালা তৈরির কথা বককে কারও অভিজাগ থাকতে পারে না বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি তিনি ও জানান, বিজেপি বা আর এস এস রাজনৈতিকভাবে শত্রু হলেও কোনও হিংসার সম্পর্ক নেই।

দিগ্বিজয় সিং বলেন, মুঘলরা ৫০০ বছর শাসন করেছে আর ক্রিশ্চান রা ১৫০ বছর। তা সত্বেও যখন সনাতন ধর্ম রয়েছে তখন হিন্দুরা মোটেই বিপদে নেই। এগুলো সব মিথ্যা প্রচার বলেই মনে করেন তিনি। দিগ্বিজয় সিং কে কংগ্রেস দেশবিরোধী বলে অভিযোগ তুলেছে। সেই অভিযোগও মিথ্যা বলে উড়িয়ে দেন তিনি।

The post ভোটে জিতলে “রাম পথ ” বানিয়ে দেবে কংগ্রেস appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2p1IKgW
via IFTTT

Comments