নিউ আলিপুরে নার্সিংহোমে বেড থেকে পড়ে রোগীর মৃত্যু, গাফিলতির অভিযোগ দায়ের রোগীর পরিবারের

নিউ আলিপুরে নার্সিংহোমের গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ। পরিবার সূত্রে খবর, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায়, গত বৃহস্পতিবার নিউ আলিপুরের আরোগ্য মেটারনিটি অ্যান্ড নার্সিংহোমে ভর্তি করা হয় চেতলার বাসিন্দা বছর চল্লিশের সর্বাণী মজুমদারকে। অভিযোগ, শনিবার তিনি বেড থেকে পড়ে যান বলে নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়। এরপর ওই রোগীর অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। আজ সকাল ৮টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, নার্সিংহোমের গাফিলতির কারণেই এই ঘটনা। বেহালা থানায় অভিযোগ দায়ের হয়েছে। স্বাস্থ্য কমিশনেও যাওয়ার সিদ্ধান্ত পরিবারের। গাফিলতির অভিযোগ অস্বীকার করে এটিকে দুর্ঘটনা বলে দাবি করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ।

from https://ift.tt/2xaKCbv
via IFTTT

Comments