পঞ্চায়েতে বোর্ড গঠনের আগে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

<p>পঞ্চায়েতে বোর্ড গঠনের আগে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। যুব তৃণমূল সমর্থিত জয়ী নির্দল প্রার্থীর ভাইপোকে মারধর ও ছুরি দিয়ে কোপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের জয়ী প্রার্থী সাধন মণ্ডলের দাবি, তৃণমূলের টিকিট না পেয়ে যুব তৃণমূলের সমর্থনে নির্দল হয়ে তিনি ভোটে দাঁড়ান। অভিযোগ, বোর্ড গঠনের আগে তাঁকে ভয় দেখাতে, গতকাল রাতে তাঁর ভাইপো রমেশকে মারধর করে, ধারাল অস্ত্র দিয়ে কোপায় ক্যানিং ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শৈবাল লাহিড়ির অনুগামীরা। ক্যানিং থানায় অভিযোগও দায়ের হয়। যদিও মারধরের কথা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।</p>

from https://ift.tt/2wFw5U7
via IFTTT

Comments