পুজোর আগে টিকিট বুকিং করছেন? দেখে নিন কীভাবে পাবেন ছাড়

নয়াদিল্লি: বাঙ্গালির বারো মাসে তেরো পার্বণ৷ আর সেই উৎসবের মূহুর্তেগুলিকে কাজে লাগিয়েই বাজারে আসে হাজারো অফার৷ সেভাবেই যাত্রীদের জন্য সুযোগ নিয়ে এল MobiKwik মাধ্যমটি৷ যেখানে রেল টিকিট বুকিংয়ের উপর থাকছে দশ শতাংশের ছাড়৷ তবে, পেমেন্টের জন্য অবশ্য ব্যবহার করতে হবে MobiKwik অ্যাপটিকে৷ সংস্থা (MobiKwik) জানাচ্ছে, উৎসবের দিনগুলিতে টাকাপয়সা বাঁচানোর সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মাধ্যমটি৷

আইআরসিটিসির অ্যাপ অথবা ওয়েবসাইট উভয় মাধ্যম ব্যবহার করেই পাওয়া যাবে ছাড়টি৷ তবে, থাকছে আরও একটি ভাল দিক৷ ডিজিটাল মাধ্যম ব্যবহারের ফলে যাত্রীদেরকে আর দীর্ঘসময় অপেক্ষা করতে হবে না রেলওয়ে টিকিট কাউন্টারগুলিতে৷ ‘সুপারক্যাশ’ এর মাধ্যমে আয় করতে চাইলে ব্যবহার করতে পারেন অফারস, প্রোমো কোড এবং কুপন৷ যেটির মাধ্যমে টাকা অটোমেটিক্যালি পৌঁছে যাবে কাস্টমারের ওয়ালেটে৷

অফারের বিষয় নিয়ে আলোচনা করেন গিয়ে সংস্থার (MobiKwik) কো-ফাউন্ডার, ডিরেক্টর উপাসনা টাকু৷ তিনি বলেন, ‘আইআরসিটিসির সঙ্গে আমাদের যুক্ত হওয়া মূল উদ্দ্যেশ্যে হল ডিজিটাইজেশনকে প্রচার করা৷ আরও বেশি করে ডিজিটাল মাধ্যমকে ব্যবহারের জন্য সাধারণ মানুষকে অনুপ্রাণিত করা৷ আইআরসিটিসির অ্যাপ অথবা ওয়েবসাইট ব্যবহারকারীর প্রায় ৭০ শতাংশই পুরনো ইউজার৷ উৎসব মুখরিত সময়ে আরও বেশি করে ট্রেনের টিকিট বুক করবেন যাত্রীরা৷ যেখানে নয়া মাধ্যমটিকে ব্যবহার করে যাত্রীরা সুরক্ষিত এবং আকর্ষণীয় ছাড়ের দামে বুক করতে পারবেন ট্রেনের টিকিট৷’

The post পুজোর আগে টিকিট বুকিং করছেন? দেখে নিন কীভাবে পাবেন ছাড় appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2owpess
via IFTTT

Comments