টাকা নিয়েও চাকরি দিতে না পারায় আত্মঘাতী যুবক

মুর্শিদাবাদ: টাকা নিয়েছিলেন চাকরি দেবেন বলে৷ কিন্তু তা দিতে না পারায় ক্রমেই বাড়ছিল চাপ৷ পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে, শুক্রবার আত্মহত্যা করতে বাধ্য হন এক যুবক৷ মুর্শিদাবাদের কান্দি থানার কালিবাড়ি রোড এলাকায় ঘটনাটি ঘটে৷ মৃতের নাম সন্দীপ পাল (৩৬)৷

আরও পড়ুন: ডেঙ্গুর হাত থেকে বাঁচতে ট্রাই করুন এই ঘরোয়া টোটকা

নিহত সন্দীপের পরিবারের তরফে জানানো হয়েছে, বেশ কয়েক মাস আগে কিছু যুবকের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেন সন্দীপ৷ তাঁদের সরকারি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েই এই টাকা তোলেন৷ কিন্তু সেই চাকরি তিনি দিতে পারেননি৷

এদিকে যারা টাকা দিয়েছিল তারা নাছোড়৷ রোজই বাড়িতে চড়াও হতেন সন্দীপের৷ মানসিক চাপ বাড়ছিল ওই যুবকের৷ সেই চাপ আর সহ্য করতে না পেরেই শুক্রবার সকালে কালীবাড়ি রোডে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে৷ গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ৷

আরও পড়ুন: ক্যানিংয়ে ভয়াবহ আগুন

The post টাকা নিয়েও চাকরি দিতে না পারায় আত্মঘাতী যুবক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MoIxxv
via IFTTT

Comments