‘‘ইসলামপুরে ছাত্র মৃত্যুর জন্য দায়ী রাজ্য সরকার’’

স্টাফ রিপোর্টার, রায়গঞ্জ: ইসলামপুরের দাড়িভিট উচ্চ বিদ্যালয়ের গুলিতে দুই ছাত্রের মৃত্যু ঘিরে চাপানউতোর৷ পুলিশের দাবি গুলি তারা চালায়নি৷ রাজ্য সরকারের দাবি ঘটনায় মদত রয়েছে আরএসএসের৷ বিরোধীদের অভিযোগ গুলি চালিয়েছে পুলিশই৷ বিতর্কের মাঝেই বৃহস্পতিবারের ঘটনার জন্য রাজ্য সরকারকে দায়ী করলেন রায়গঞ্জের সিপিএম সাংসদ মহম্মদ সেলিম৷ রাজ্য প্রশাসনের বিভিন্ন দফতরের কোনও সমন্বয় নেই বলে দাবি তাঁর৷

এদিন জেলা পার্টি অফিসে বসে সাংসদ বলেন, ‘‘শাসক দলের নেতা মন্ত্রীদের মধ্যে সমন্বয়ের অভাবের জন্য এই ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হল রাজ্যবাসীকে।’’ প্রশাসনের স্বচ্ছতার অভাবেই এই আন্দোলন বলে দাবি মহম্মদ সেলিমের৷

আরও পড়ুন: ইসলামপুরে ছাত্র মৃত্যুর প্রতিবাদে পথে নামল এবিভিপি

সিপিএম সাংসদের মতে গোটা ঘটনা প্রমাণ করল রাজ্যের শিক্ষা মন্ত্রী ও দফতর কোনও কাজই বিচক্ষণতার সঙ্গে করতে পারেন না৷ তিনি বলেন, ‘‘ছয় বছর ধরে রাজ্যে শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে আছে। কোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগ চালু করতে ব্যধ্য হয়েছে সরকার। রাজ্য সরকার আসলে বিভিন্ন ক্ষেত্রে তাঁবেদারদের বসিছেন। এই তাঁবেদাররাই তাদের নিজেদের স্বার্থের কারনে বিভিন্ন সমস্যা তৈরি করছেন।’’

আরও পড়ুন: বাঁশ কাটাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষ, আহত পাঁচ

আলিমুদ্দিনের এই প্রথম সারির নেতার কথায়, ‘‘শিক্ষামন্ত্রী জানেন না যে শিক্ষক নিয়োগ হচ্ছে? অথচ জেলায় নানা মাপের মন্ত্রী আছেন। পুলিশ সুপার এই ঘটনাকে কেন্দ্রকরে সাংবাদিকদের সামনে রাজনৈতিক বক্তব্য রাখছেন। যা সত্যিই নিন্দনীয় ঘটনা। গোটা ঘটনার জন্য সরকারের তাঁবেদারেরাই দায়ি’’

শিক্ষামন্ত্রীর অভিযোগ দাড়িভিট-এ ছাত্র আন্দোলনের পিছনে রয়েছে আরএসএসের মদত৷ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এই যুক্তিকে উড়িয়ে দিয়েছেন সিপিএম সাংসদ৷ তিনি বলেন, ‘‘গোটা ঘটনায় নিজেদের পিঠ বাঁচাতে আরএসএস ঘাড়ে দোষ চাপাচ্ছে শাসক দল।’’ দাড়িভিট উচ্চ বিদ্যালয়ের গুলিতে ছাত্র মৃত্যুর ঘটনায় ফরেন্সিক পোস্টমর্টেম এবং বিচারবিভাগীয় তদন্তের দাবি করেছেন মহম্মদ সেলিম৷

The post ‘‘ইসলামপুরে ছাত্র মৃত্যুর জন্য দায়ী রাজ্য সরকার’’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2xHZFJi
via IFTTT

Comments