বিপুল পরিমাণ গাঁজা-সহ ধৃত দুই

স্টাফ রিপোর্টার, বহরমপুর: গাঁজা-সহ দুই যুবককে গ্রেফতার করল মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ৷ তাদের থেকে উদ্ধার হয়েছে ৩০০ কেজি গাঁজা৷ গোপন সূত্রে খবর পায় সুতি থানার পুলিশ৷ সেই মতো বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের সুতি থানার আহিরন হল্ট সংলগ্ন এলাকায় পুলিশ নাকা চেকিং শুরু করে৷ চেকিং-এর সময় ৩০০ কেজি গাঁজা সহ দুই যুবককে হাতেনাতে ধরে ফেলে পুলিশ৷ দুজনকেই গ্রেফতার করেছে সুতি থানার পুলিশ৷

আরও পড়ুন: ধর্মীয় মেলায় নিরাপত্তা দিতে খোঁজ নিরামিষাশী পুলিশের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম গনেশ সাহানি ও ইউনিস সেখ৷ গনেশ বিহারের সাহেবগঞ্জের বাসিন্দা৷ ইউনিস বারাসাতের বাসিন্দা৷ তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এই বিপুল পরিমাণ বেআইনি গাঁজা দূর্গাপুরের উদ্যশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল৷ উদ্ধার হওয়া ৩০০ কিলো গাঁজার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷

আরও পড়ুন: একের পর এক ছক্কা হাঁকিয়ে মাঠ ছাড়ছেন প্রধান বিচারপতি

এই চক্রে আর কে কে জড়িত তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে৷ পুলিশ বেশ কিছু দিন ধরেই গাঁজা চক্রের পান্ডাদের ধরার জন্য প্রচেষ্টা চালাছিল৷ প্রথম দিকে তা সক্ষম হয়নি৷ কিন্তু অবশেষে বৃহস্পতিবার রাতে এই চক্রের পান্ডাদের ধরে ফেলে৷

The post বিপুল পরিমাণ গাঁজা-সহ ধৃত দুই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2N8jgIa
via IFTTT

Comments