নেশার টাকা না পেয়ে বেধড়ক মার টোটো চালককে
মালদহ: মদ খাওয়ার টাকা না দেওয়ায় এক ব্যাক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল৷ আহত যুবক মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার সাগরদিঘি এলাকায়৷ ইতিমধ্যেই এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷
পুলিশ সূত্রে খবর, আহত যুবকের নাম রাজীব রবি দাস৷ পেশায় তিনি টোটো চালক৷ এদিন রাতে টোটো নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি৷ সেইসময় সাগরদিঘি এলাকায় বেশ কিছু মদ্যপ যুবক তাঁর পথ আটকায়৷ অভিযোগ, এরপরই তাঁর কাছ থেকে মদ্যপানের জন্য টাকা দাবি করে৷
আরও পড়ুন: OMG!!! ক্যাফের টেবিলে পাইথন, ইগুয়ানা
কিন্তু রবি দাস সেই টাকা দিতে অস্বীকার করায় টোটো থেকে তাঁকে রাস্তায় ফেলে দেয় ওই যুবকের দল৷ এরপরই শুরু হয় বেধড়ক মারধর৷ তাঁর সঙ্গে থাকা ৭০০টাকা ও মোবাইল ফোনটি কেড়ে নেয়৷ ঘটনার চিৎকারে গ্রামবাসীরা ছুটে আসতেই মদ্যপরা পালিয়ে যায়৷
পরে স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান৷ আক্রান্তের তরফে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ৷
আরও পড়ুন: breaking: ছাইবোঝাই জাহাজ ডুবল মহিষাদলে
The post নেশার টাকা না পেয়ে বেধড়ক মার টোটো চালককে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2wZVUPA
via IFTTT
Comments
Post a Comment