শ্যামবাজারে বিজেপির মিছিলকে তাড়া করল তৃণমূল
দেবযানী সরকার, কলকাতা: শ্যামবাজারে ধুন্ধুমার কান্ড! বনধের সমর্থনে মিছিল শুরু করে বিজেপি। ওই মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পালটা মিছিল শুরু করে তৃণমূল। কার্যত শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে বিজেপির মিছিল কিছুটা এগোতে গেলেই পিছন থেকে পালটা মিছিলকে ধাওয়া করে তৃণমূল। বিপদ বুঝে একটা সময় মিছিলের মাঝখানে কর্তব্যরত পুলিশ কর্মীরাও ঢুকে পড়ে।
কারণ যে কোনও মুহূর্তে দুপক্ষের মধ্যে ঝামেলা লেগে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই আশঙ্কা থেকেই পুলিশ দুপক্ষের মিছিলে মাঝে ঢুকে পড়ে। কিন্তু সত্যেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। কিছুক্ষণের মধ্যে তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকরা নিজেদের মধ্যে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়ে। যদিও পুলিশের মধ্যস্থতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
The post শ্যামবাজারে বিজেপির মিছিলকে তাড়া করল তৃণমূল appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2ND2RAF
via IFTTT
Comments
Post a Comment