বেলাগাম পেট্রল ও ডিজেলের দাম

নয়াদিল্লি: দাম বেড়েই চলেছে পেট্রল ও ডিজেলের৷ রবিবার আরও একদফা দাম বাড়ল তেলের৷ দেশের সব মেট্রোপলিটন শহরে তেলের দামবৃদ্ধি হয়েছে৷ শনিবারের পর রবিবার চারটি মেট্রো শহরে প্রতি লিটার পেট্রলের দাম ১১ পয়সা থেকে ১৮ পয়সা বৃদ্ধি হয়েছে৷ ডিজেলের দাম বেড়েছে লিটার পিছু ৩৪ পয়সা৷

আরও পড়ুন: ‘জন্মাষ্টমীতে নিরামিষ ঘি’! পাবলিক বলছে, বকরি ইদের সময় কোথায় ছিলে?

রবিবার দিল্লি ও মুম্বইতে ১৬ পয়সা দাম বেড়েছে পেট্রলের৷ দিল্লিতে এদিন সকাল থেকে লিটার প্রতি পেট্রল দাম বেড়ে হয়েছে ৭৮.৮৪ পয়সা৷ মুম্বইতে এই দাম বেড়ে হয়েছে ৮৬.২৫ পয়সা৷ অপরদিকে কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ১১ পয়সা বেড়েছে৷ শনিবার তেলের দাম ছিল ৮১.৬০ পয়সা৷ রবিবার এই দাম বেড়ে হয়েছে ৮১.৪৯ পয়সা৷ আরও এক মেট্রোপলিটন শহর চেন্নাইতে লিটার প্রতি পেট্রলের দাম বেড়েছে ১৮ পয়সা৷ রবিবার নয়া দাম হয়েছে ৮১.৬৩ পয়সা৷

আরও পড়ুন: ইমরানের পাকিস্তানকে ৩০০ মিলিয়ন ডলার দিতে নারাজ মার্কিন সেনা

দাম বৃদ্ধি হয়েছে ডিজেলেরও৷ দিল্লিতে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭০.৭৬ পয়সা৷ অন্যান্য তিনটি মেট্রো শহর মুম্বই, কলকাতা ও চেন্নাইতে ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে যথাক্রমে ৭৫.১২ পয়সা, ৭৩.৬১ পয়সা, ৭৪.৭৮ পয়সা৷ গত সপ্তাহ থেকেই উর্ধ্বমুখী তেলের দাম৷ পেট্রল ও ডিজেলের দাম বাড়তে থাকায় কপালে চিন্তার ভাজ মধ্যবিত্তের৷ কেনান তেলের দাম বাড়লে তার প্রত্যক্ষ প্রভাব গিয়ে পড়ে বাজারে৷ অগ্নিমূল্য হয়ে ওঠে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম৷ পকেটে টান পড়ে আম জনতার৷

The post বেলাগাম পেট্রল ও ডিজেলের দাম appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2N6VhNA
via IFTTT

Comments