কুল যখন হট, কুলদীপকে ধমক ক্যাপ্টেন ধোনির
দুবাই: ক্যাপ্টেন কুল যখন হট৷ আফগান ম্যাচে অধিনায়কের হটসিটে বসেই সতীর্থ ক্রিকেটারের উপর মেজাজ হারাতে দেখা গেল ধোনিকে৷ এই দৃশ্য অবশ্য ধোনির সঙ্গে বড়ই বেমানান৷ ক্রিকেট কেরিয়ারে মাঠে সতীর্থদের উপর মাহিকে রেগে যেতে খুব একটা দেখা যায় না৷
চলতি বছরে দক্ষিণ আফ্রিকা সফরের টি-টোয়েন্টি সিরিজে রান নেওয়ার সময় সতীর্থ মনীশ পান্ডের উপর একবার মেজাজ হারিয়েছিলেন৷ সেই ঘটনা বাদ দিলে ধোনির রেগে যাওয়ায় সেরকম নিদর্শন নেই৷ এশিয়া কাপে অবশ্য একেবারে উলটো ধোনিকে পাওয়া গেল৷
আফগান ম্যাচে বোলিং করার সময় ফিল্ডারদের পজিশন নিয়ে খুশি ছিলেন না কুলদীপ৷ ভাইরাল হওয়া এক ভিডিওতে সেই নিয়ে নিজের বিরক্তিও প্রকাশ করতেও দেখা যায় কুলদীপকে৷ এরপরই ধোনি যা বললেন নিজের কানে বিশ্বাস নাও করতে পারেন মাহি অনুরাগীরা৷
"Bowling karega ya bowler change karein" MS Dhoni to Kuldeep Yadav pic.twitter.com/Sb7mKOporI
— Khurram Siddiquee (@iamkhurrum12) September 25, 2018
মুহূর্তের জন্য কুলদীপের উপর রেগে গিয়ে ধোনি বলেন, ‘বোলিং করবে, নাকি বোলার পরিবর্তন করব৷’ ধোনির ধমক খেয়ে অবশ্য বোলিংয়ে মন দেন কুলদীপ৷ বরফ-শীতল ধোনি হঠাৎ ফিল্ডিং পরিবর্তন করতে চাওয়ায় চটলেন কেন সেটাও স্পষ্ট নয়৷
অনেকেই বলছেন ফিল্ডার সাজানোর ক্ষেত্রে এই দলে সবচেয়ে বেশি অভিজ্ঞতা কিন্তু ধোনিরই৷ মাঠে বিপক্ষ ব্যাটসম্যানের স্ট্র্যাটেজি বুঝেই ফিল্ডিং সাজান ধোনি৷ কোহলি-রোহিতরাও সমস্যায় পড়লে ধোনি নিজে থেকে এগিয়ে এসে পরামর্শ দেন৷ সেক্ষেত্রে কুলদীপের না-খুশ থাকার কোনও যুক্তিই ছিল না৷ তরুণ স্পিনারের চেয়ে ফিল্ডিং সাজানোটা নেতা ধোনি অনেক ভাল বোঝেন৷
উলটো মতও রয়েছে৷ অনেকে বলছেন আফগান ওপেনার শাহজাদের ব্যাটিং অধিনায়ক ধোনির সব পরিকল্পনা ভেস্তে দেয়৷ সেকারণেই খনিকের জন্য মেজাজ হারিয়ে ফেলেন মাহি৷
মাঠে অধিনায়ক যেই হন না কেন, আসল নেতার ভূমিকায় কিন্তু বারবার দেখা যায় মহেন্দ্র সিং ধোনিকে৷ মাহির কথা মেনে সুপার ফোরে বাংলাদেশ ম্যাচে শাকিবকে আউট করতে ধাওয়ানকে স্কোয়ার লেগে নিয়ে আসেন রোহিত৷ পরের বলেই সুইপ মারতে গিয়ে ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের অল-রাউন্ডার শাকিব আল হাসান৷

বাংলাদেশের পর পাকিস্তান ম্যাচেও পরোক্ষ নেতার ভূমিকায় দেখা গিয়েছিল মাহিকে৷ চাহালের বলে উইকেটের সামনে পাঁ ফেদে দেন ইমাম৷ চাহাল জোড়ালো আপিল না করায় রোহিতও ডিআরএস নেওয়ার সাহস পাচ্ছিলেন না৷ তখনই মাথা নেড়ে উইকেটের পিছন থেকে রোহিতকে সম্মতি দেন ধোনি৷ মুহূর্তের মধ্যে ডিআরএস সিদ্ধান্ত নিতে ভুল করেননি অধিনায়ক রোহিত৷ আর এতেই বাজিমাত৷ রিভিউতে দেখা যায় বল লেগ স্টাম্প ছুঁয়েছে৷ আউটের সিদ্ধান্ত জানান আম্পায়ার৷
ক্রিকেটমহল তাই মনে করছে তিনশো’র বেশি ম্যাচ খেলা ও দুশো ম্যাচে নেতৃত্ব দেওয়া সেই ধোনির ফিল্ডার সাজানোর সিদ্ধান্তকে প্রশ্ন তুলে ভুল করেছিলেন কুলদীপ৷ আর ধমক দিয়ে ভুলটা ধরিয়ে দিয়েছিলেন ধোনি৷
The post কুল যখন হট, কুলদীপকে ধমক ক্যাপ্টেন ধোনির appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2R0IUln
via IFTTT
Comments
Post a Comment