বিদেশি গরুর দুধ খেলে আক্রমণাত্মক হয়ে উঠতে পারেন: রাজ্যপাল
লখনউ: বিদেশি গরুরর দুধ খেলে বাড়ে রক্তচাপ। তাই দেশি গরুর দুধ খাওয়ার চেষ্টা করুন। এমনই মন্তব্য করলেন, হিমাচল প্রদেশের রাজ্যপাল। উত্তরপ্রদেশের গোরক্ষনাথ মন্দিরে এক অনুষ্ঠানে গিয়ে একথা বলেন রাজ্যপাল আচার্য দেব ব্রত। ওই মন্দিরেরই প্রধান পুরোহিত হলেন যোগী আদিত্যনাথ।
হোলস্টেইন ফ্রেইসিয়ান কিংবা জার্সির মতো প্রজাতির গরুর দুধ খাওয়া উচিৎ নয় বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর দাবি, ওই দুধ খেলে বাড়ে রাগ ও রক্তচাপ। তাই বদলে দেশি গরুর দুধ খেতে ছাত্রদের পরামর্শ দেন তিনি।
গোরক্ষনাথ মন্দিরে সনাতন হিন্দু ধর্মের বিষয়ে বক্তবভ রাখছিলেন আচাযফ দেব ব্রত। মহন্ত দিগ্বিজয়নাথ ও মহন্ত অদ্বৈতনাথের জন্মদিবস উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।
হরিয়ানার কুরুক্ষেত্রের এই রাজ্যপাল আচার্য দেবের একতি গোশালা রয়েছে। যেখানে ২০০ একর জমি জুড়ে লালন পালন হয় ৩০০টি গরু। তিনি বলেছেন, দেশি গরুর গোবর ও মূত্র যেভাবে জমির উর্বরতা বাড়াতে পারে তা বিদেশি গরু পারে না। তাঁর দাবি, ৩০ একর জমিতে সার তৈরিতে প্রয়োজন মাত্র একটি দেশি গরু। সেখানে মাত্র এক একর জমিতে সার দিতে লাগবে ২০টি বিদেশি গরু।
তাঁর ফর্মুলা মেনেই হরিয়ানা সরকার ২৫ কোটি টারা বাজেট নিয়ে নেমে কৃষকদের দেশি গরুর গোবর ও মূত্র মিশিয়ে কীভাবে মাটি উর্বর করতে হবে তার ট্রেনিং দিচ্ছে বলে আচার্য দেব ব্রত দাবি করেছেন। তাঁর এই আবিষ্কার হিসার, কুরুক্ষেত্র ও নৈনি বিশ্ববিদ্যালয়ও গবেষণা করছে বলে তিনি দাবি করেছেন।
The post বিদেশি গরুর দুধ খেলে আক্রমণাত্মক হয়ে উঠতে পারেন: রাজ্যপাল appeared first on Kolakata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolakata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2R2RjF3
via IFTTT
Comments
Post a Comment