ফের ১৮ ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করল পাকিস্তান
করাচি: ১৮ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করল পাকিস্তান৷ পাকিস্তানের সীমানায় প্রবেশের অভিযোগে মঙ্গলবার তাদের গ্রেফতার করে পাকিস্তান মেরিটাইম সিকিওরিটি এজেন্সি৷ বৃহস্পতিবার তাদের আদালতে পেশ করার কথাও বলা হয়৷
এর পাশাপাশি দুটি মাছ ধরার নৌকাও বাজেয়াপ্ত করে নেওয়া হয়৷ গ্রেফতার হওয়া মৎস্যজীবীদের করাচির জেলে অন্যান্য বন্দি মৎস্যজীবীদের সঙ্গে রাখা হয়েছে৷ দুই দেশের মৎস্যজীবীরা প্রায়ই জলসীমানা অতিক্রম করে প্রতিবেশী দেশে চলে গেলে তাদের গ্রেফতার করা হয়৷
পড়ুন: ২৬ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্ত করল পাকিস্তান
গত ১৪ অগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন ২৬ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দেওয়া হয়েছিল৷ সেদেশের নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণের আগে ভারতের সঙ্গে সুসম্পর্কের ইঙ্গিত দিতেই পাকিস্তানের এমনই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, ভারতীয় মৎস্যজীবীদের করাচির মালির জেল থেকে ক্যান্ট রেলওয়ে স্টেশনে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে লাহোরে নিয়ে যাওয়ার কথা বলা হয়। এও বলা হয়, পাকিস্তানের স্বাধীনতা দিবসের দুপুরে তাদের ওয়াঘা সীমান্তে ভারতীয় অফিসারদের হাতে তুলে দেওয়া হবে।
ইদি ফাউন্ডেশনের শাদ ইদি জানিয়েছেন, ‘‘মুক্ত ভারতীয় বন্দিদের যাতায়াতের খরচ জুগিয়েছে ইদি ফাউন্ডেশন। ভারত ও পাকিস্তান উভয় সরকারেরই উচিত দরিদ্র মৎস্যজীবীদের কথা মাথায় রেখে বিধি নিষেধ কিছুটা শিথিল করা। দুটি দেশেরই মৎস্যজীবীরা খুবই দরিদ্র। তাদের যত তাড়াতাড়ি সম্ভব মুক্ত করে দেওয়া উচিত।
The post ফের ১৮ ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করল পাকিস্তান appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Qs8AXL
via IFTTT
Comments
Post a Comment