ফাইনালে আমেরিকা-জাপান লড়াই

নিউ ইয়র্ক: মেজর টুর্নমেন্টে বড় কোনও সাফল্য না থাকলেও দু’জনের তুলনামূলক কেরিয়ার গ্রাফকে সমান্তরাল বলা যাবে না কখনই৷ সাম্প্রতিক ধারাবাহিকতা ও ঘরোয়া পরিবেশের খেলতে নামার নিরিখে জাপানি তারকা নাওমি ওসাকার থেকে এগিয়ে ছিলেন আমেরিকার ম্যাডিসন কিজ৷ তাছাড়া মার্কিন তারকা গতবারের যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালিস্ট৷

কার্যত আন্ডারডগ হিসাবে কোর্টে নেমে ফ্লাশিং মেডোয় বিস্ফোরণ ঘটালেন জাপানি তারকা৷ সেমিফাইনালে ম্যাডিসনকে স্ট্রেট সেটে হারিয়ে প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে উঠেলন ওসাকা৷

অন্যদিকে সেরেনা উইলিয়ামসকে অপ্রতিরোধ্য দেখাচ্ছে চলতি যুক্তরাষ্ট্র ওপেনে৷ স্বাভাবসূলভ আগ্রাসনে তিনি শেষ চারের লড়াইয়ে উড়িয়ে দিলেন লাটভিয়ান তরুণী অ্যানাস্তাশিয়া সেবাস্তোভাকে৷ সুতরাং চলতি যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে আরও একবার আমেরিকা বনাম জাপানের দ্বৈরথ অনুষ্ঠিত হতে চলেছে৷

বিস্তারিত আসছে…

The post ফাইনালে আমেরিকা-জাপান লড়াই appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2M8z2Cp
via IFTTT

Comments