মোটা অংকের ভর্তুকি দেবে মোদী সরকার! বড়সড় সিদ্ধান্ত
নয়াদিল্লিঃ ২০ শতাংশ ভর্তুকি দেবে মোদী সরকার! গাড়ির দামের ২০ শতাংশ ভর্তুকি দেওয়া হচ্ছে। সম্প্রতি এই বিষয়ে একটি হাইলেভেল বৈঠক বসে একাধিকমন্ত্রক। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর করা হয়নি।
মনে করা হচ্ছে মূলত মানুষের মধ্যে ইলেকটট্রিক গাড়ির চাহিদা বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আর সেই জন্যে ই-ভেইক্যাল কিনলেই মোটা ভর্তুকি দিতে পারে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, বিদ্যুত্চালিত চারচাকা গাড়ি কিনলে ১.৪০ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দিতে পারে মোদী সরকার। এমনকী ২ ও ৩ চাকার গাড়ি কিনলেও ভর্তুকি দিতে পারে কেন্দ্র। দামি চারচাকা গাড়ির ক্ষেত্রে ভর্তুকি পেতে পারেন ৪ লক্ষ টাকা পর্যন্ত।
২০৩০ সালের মধ্যে দেশের অর্ধেক গাড়ি বিদ্যুত্চালিত করার লক্ষ্য রেখেছে কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যেই মোটা টাকা ভর্তুকি ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক। গাড়ির ব্যাটারির ক্ষমতা অনুসারে মিলবে ভর্তুকি। প্রতি কিলোওয়াট আওয়ার ব্যাটারিতে মিলবে ১০,০০০ টাকা ভর্তুকি। সেক্ষেত্রে ১৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারির ক্ষেত্রে ১.৪ লক্ষ টাকা ভর্তুকি পাবেন গ্রাহক। সাধারণত দুচাকার গাড়িতে ২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি থাকে। সেক্ষেত্রে ভর্তুকি মিলবে ২০,০০০ টাকা।
সূত্রের খবর অনুসারে বর্তমানে টাটা মোটরস ও মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার ইলেক্ট্রিক গাড়ি কিনলেই মিলবে ১.৪ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি। গাড়ির দামের প্রায় ২০ শতাংশ ভর্তুকি দেবে সরকার। এই সিদ্ধান্ত কার্যকর হলে অবশ্যই সাধারণ মানুষের জন্যে এই ভর্তুকি কাজে আসবে বলে মনে করা হচ্ছে।
The post মোটা অংকের ভর্তুকি দেবে মোদী সরকার! বড়সড় সিদ্ধান্ত appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NKQdzO
via IFTTT
Comments
Post a Comment