এই ব্যাংকে কি আপনার অ্যাকাউন্ট আছে? তাহলে অবশ্যই পড়ুন
নয়াদিল্লিঃ ইউটাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্যে সুখবর! গ্রাহকদের সুবিধার কথা ভেবে এনএফসি মাস্টারকার্ড ডেবিট কার্ড আনল ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়া। ‘কনট্যাক্টলেস’ এই কার্ডটি ডিজিটাল লেনদেনের জন্য সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বলে দাবি করেছে ইউবিআই। যদিও শুধু ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়াই নন, আগামিদিনে সমস্ত ব্যাংকই এই কার্ড গ্রাহকদের দেবে বলে জানা গিয়েছে।
সম্প্রতি ডেবিট কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এগজিকিউটিভ ডিরেক্টর অশোককুমার প্রধান, মাস্টারকার্ড সাউথ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট অনুভব গুপ্তা সহ অন্যান্যরা। অশোকবাবু বলেন, নতুন প্রজন্ম এখন ঝঞ্ঝাটহীন লেনদেন করতে পছন্দ করে। আমরাও সেই চাহিদা পূরণ করতে বদ্ধপরিকর। দেশে যে ক’টি প্রথম সারির ব্যাংক আছে, তার মধ্যে হাতেগোনা কয়েকটির মধ্যে রয়েছে ইউবিআই, যারা এই অত্যাধুনিক কার্ড আনল, দাবি করেছেন তিনি।
The post এই ব্যাংকে কি আপনার অ্যাকাউন্ট আছে? তাহলে অবশ্যই পড়ুন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2CE8edJ
via IFTTT
Comments
Post a Comment