পুজোর আগে মহিষাদল রাজপ্রাসাদে খুলে দেওয়া হল দরজা
স্টাফ রিপোর্টার, তমলুক: পুজোর আগে মহিষাদলের ফুলবাগ রাজপ্রাসাদে পর্যটকদের রাত্রিবাসের জন্য খুলে দেওয়া হল দরজা। রাজকীয় আভিজাত্যে মোড়া স্যুইটে পর্যটক রাত্রিবাস করতে পারবে। সেই স্যুইটের এক একটি রুমে এক সঙ্গে থাকতে পারবে ছয় জন।
রুমের দেওয়ালে টাঙ্গানো থাকছে প্রাচীন ভাস্কর্য, থাকছে এসি ও ননএসি রুম। সেই সঙ্গে সেগুন ও মেহগনি কাঠের তৈরি খাট, টি টেবিল, চেয়ার সহ অন্যান্য ব্যবহারিক জিনিসপত্র। এছাড়াও রাজবাড়ি বারান্দায় হাল্কা মিউজিকের আনন্দে চায়ে কাপে চুমক দিতে দিতে আড্ডা মারার ব্যবস্থা রয়েছে। বারান্দায় নানা ধরনের বাহারি ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে স্যুইটে।
যে সমস্ত পর্যটকরা রাজপ্রাসাদে রাত্রিবাসের জন্য আসবেন তারা রাজ বাড়ির সদস্যদের সঙ্গে অতীত কথা জানানোর সুযোগ পাবেন। এতদিন পর্যটকরা দূরদূরান্ত থেকে মহিষাদল রাজ বাড়িতে আসত৷ কিন্তু তাদের থাকার জন্য কোনও ব্যবস্থা ছিল না। ফলে পর্যটকদের ভীষণ সমস্যায় পড়তে হত। তাই পর্যটকদের কথা ভেবেই মহিষাদল রাজ বাড়ির পক্ষ থেকে স্যুইটের ব্যবস্থা করা হয়েছে।

ইতিমধ্যে রাজবাড়ির সদস্যদের মধ্যে যোগাযোগ করে মহিষাদল রাজ বাড়ির ফুলবাগ রাজবাড়ির স্যুইটে থাকছে পর্যটকরা। একটি রুমে ছয় জন থাকতে পারবেন৷ থাকছে এসি, টিভি মিউজিক্যাল সরঞ্জাম। ছয় জনের জন্য খরচ পড়বে আট হাজার টাকা৷ আর চার জনের জন্য যে রুমটি রয়েছে তার জন্য খরচ পড়বে ৪৫০০ টাকা। নিজেদের পছন্দ মত খাওয়ার খেতে হলে খরচ করতে হবে নিজেদের।
মহিষাদল রাজ বাড়ি অন্যতম প্রবীণ সদস্য হরপ্রসাদ গর্গ জানান, রাজ বাড়ি দেখার জন্য দেশবিদেশ থেকে বহু মানুষ আসেন। কিন্তু এতদিন তাদের থাকার কোন ব্যবস্থা ছিল না। তাই পুজোর আগে পর্যটকদের জন্য দুটি স্যুইট রুম তৈরি করা হয়েছে। যেখানে পর্যটকরা তাদের পরিবার নিয়ে রাজপ্রাসাদে রাত্রিবাস করতে পারবেন।
দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা থাকলেও সম্প্রতি তা চালু করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে বহু পর্যটক তাদের পরিবার নিয়ে স্যুইট রুমে থাকার জন্য যোগাযোগ করেছেন। অনেকেও থেকে রাজপ্রাসাদের রাত্রিবাসের মজাও নিয়েছেন।
The post পুজোর আগে মহিষাদল রাজপ্রাসাদে খুলে দেওয়া হল দরজা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2QMe67T
via IFTTT
Comments
Post a Comment