‘প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতই আমেরিকার সবথেকে বড় সহযোগী’
নয়াদিল্লি: ‘টু প্লাস টু’ বৈঠকের আগে ভারতকে স্বস্তি আমেরিকার। বৈঠকে ভারতের মুখোমুখি হওয়ার আগে মার্কিন বিদেশসচিব মাইক পম্পে ভারতকে স্ট্রাটেজিক পার্টনার বলে আখ্যা দিল। শুধু তাই নয়। পম্পে জানান, এই মুহূর্তে প্রতিরক্ষাক্ষেত্রে ভারতই আমেরিকার একমাত্র বড় সহযোগী। ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক অত্যন্ত গভীর বলেও মন্তব্য তাঁর। বৈঠকের আগে মার্কিন বিদেশসচিবের এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহালমহল।
পম্পেও আরও জানান, ভারতের সঙ্গে শুধুমাত্র কূটনৈতিক বা সামরিক সম্পর্ক নয়, বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতেও মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট আগ্রহী।
প্রসঙ্গত, ইতিমধ্যে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে ‘টু প্লাস টু’ বৈঠকে বসেছেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও এবং প্রতিরক্ষাসচিব জেমস ম্যাটিস। বুধবার প্রতিরক্ষাসচিব ভারতে পৌঁছলেও এদেশে আসার আগে পাকিস্তান সফরে গিয়েছেন মার্কিন বিদেশসচিব। পাকিস্তান সফরের পরেই ভারতের সঙ্গে বৈঠকে বসেছেন ম্যাটিস এবং পম্পে। ফলে এই বৈঠকে কি আলোচনা হতে পারে সেদিকেই তাকিয়ে গোটা দেশ। মনে করা হচ্ছিল সম্ভবত রাশিয়ার কাছ থেকে এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০ কিনতে চলেছে ভারত। এছাড়াও মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ইরানের কাছ থেকে তেল কিনছে ভারত। এই সমস্ত বিষয় আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই সব কিছুই আলোচ্য নয় বলে জানিয়েছেন মার্কিন বিদেশসচিব।
The post ‘প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতই আমেরিকার সবথেকে বড় সহযোগী’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Cr1u2I
via IFTTT
Comments
Post a Comment