জেল থেকে মুখ্যমন্ত্রীকে ৫০কোটি চেয়ে চিঠি খুনী আসামীর
বিলাসপুর: হুমকি চিঠি এল মুখ্যমন্ত্রীর কাছে৷ জেল থেকে খুনের মামলায় সাজাপ্রাপ্ত আসামী ৫০ কোটি টাকা চাইলেন মুখ্যমন্ত্রীর কাছে৷ হুমকি চিঠি আসার খবরে নড়েচড়ে বসে পুলিশ৷ শুরু হয়েছে তদন্ত৷ চিহ্নিত করা হয়েছে জেলের সেই কয়েদীকে৷
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের কাছে সম্প্রতি একটি হুমকি চিঠি আসে৷ মুখ্যমন্ত্রীর কাছে ৫০ কোটি টাকা চেয়ে চিঠিটি লেখা হয় ছত্তিশগড়ের বিলাসপুরের জেলা আদালত থেকে৷ পুষ্পেন্দ্র নাথ চৌহান নামে এক জেলবন্দি আসামী সেই চিঠিটি লেখে৷ জানিয়েছেন বিলাসপুরের পুলিশ সুপার আরিফ শেখ৷ তিনি আরও জানান, চৌহান চিঠি লেখার কথা স্বীকারও করেছে৷ কিন্তু চিঠিতে আর কি লেখা হয়েছে সেই বিষয়ে কিছু জানাতে চাননি তিনি৷ শুধু জানান, তদন্ত চলছে৷ এখনই এর বেশি কিছু বলা যাবে না৷

পুলিশ সূত্রে খবর, ২৫ অগস্ট পোস্ট অফিস মারফত ওড়িশা পুলিশ পায় চিঠিটি৷ প্রাথমিক তদন্তের পর জানা যায় চিঠিটি পাঠানো হয়েছে ছত্তিশগড়ের বিলাসপুর থেকে৷ এরপরই তদন্তে নামে বিলাসপুর পুলিশ৷ খোঁজ মেলে অভিযুক্ত পুষ্পেন্দ্র নাথ চৌহানের৷ বর্তমানে সে ডাকাতি ও খুনের মামালায় জেল খাটছে৷
পুলিশ জানিয়েছে, ২০০৯ সাল থেকে চৌহান জেলবন্দি৷ চিঠি কাণ্ডে তার নাম উঠে আসার জেরাও করা হয়৷ জেরায় সে শুধু জানায়, দৃষ্টি আকর্ষণের জন্য এমনটা করেছে সে৷ এর আগেও সে এরকম হুমকি চিঠি লিখেছে৷ পুলিশ সুপার আরিফ শেখ জানিয়েছেন, ওড়িশার বেশ কয়েকজন জেলা শাসককেও হুমকি চিঠি লিখেছিল৷ তবুও বিষয়টিকে হালকাভাবে নিতে নারাজ ছত্তিশগড় পুলিশ৷ ডিজি(কারা) গিরধারী নায়েক জেল পুলিশকে নির্দেশ দিয়েছেন তদন্ত করার৷
The post জেল থেকে মুখ্যমন্ত্রীকে ৫০কোটি চেয়ে চিঠি খুনী আসামীর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2PAFHYi
via IFTTT
Comments
Post a Comment