জুম্মাবারেই মসজিদে গেলেন নরেন্দ্র মোদী

ভোপাল: তাঁর প্রতি মুসলিম সমাজের বিদ্বেষের অন্ত নেই। তাঁকেও অবশ্য খুব একটা বন্ধুত্বপূর্ণ অবস্থানে দেখা যায় না মুসলিম সম্প্রদায়ের সঙ্গে। সেই তিনিই বিশেষ অনুষ্ঠানে গেলেন মসজিদে। তাও আবার পবিত্র জুম্মাবারে।

যাকে নিয়ে এত আলোচনা তিই হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবারে তিনি মধ্যপ্রদেশের ইন্দোরে একটি মসজিদে গিয়েছেন। মুসলিম সম্প্রাদায়ের অনুষ্ঠান আসারা মুবারকে যোগ দেওয়ার উদ্দেশ্যেই তিনি গিয়েছেন। তিনিই ওই অনুষ্ঠানের প্রধান অতিথি।

আরও পড়ুন- ফের মোদী রাজের ইঙ্গিত দিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ে জিতল ABVP

ইসলামিক বছর শুরুর প্রথম দশ দিন সময়কাল ‘আসারা মুবারক’ পালন করা হয়। এই অনুষ্ঠানটি মহম্মদ এবং তাঁর পরিবারের প্রতি উৎসর্গ করা হয়ে থাকে। ইসলামিক বছর শুরুর দশম দিনটিকে আসারা হিসেবে পালন করা হয়ে থাকে। ওই দিনেই ইমাম হুসেন এবং তাঁর পরিবারের সকলকে হত্যা করা হয়েছিল।

এদিনের অনুষ্ঠানের আয়োজক ছিলেন মধ্যপ্রদেশের দাউদি বহোরা কমিউনিটি। এরা শিয়া মুসলিমদের একটি সম্প্রদায়। এই সম্প্রদায়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের ঘনিষ্ঠতা রয়েছে বলে দাবি করেছেন মোদী। তিনি বলেছেন, “বহোরা সম্প্রদায়ের সঙ্গে আমার অনেক পুরনো সম্পর্ক। আমি এক প্রকার এই সমাজেরই একজন হয়ে গিয়েছি। আজও আমার দরজা আপনাদের পরিবারের লোকের জন্য খোলা রয়েছে।”

ওই অনুষ্ঠানে হাজির ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর মুখেও শোনা গিয়েছে বহোরা সম্প্রদায়ের প্রশংসা। তিনি বলেছেন, “বোহরা সমাজের অনুশাসন খুবই সুন্দর। এই সম্প্রদায়ের মতো পরোপকারী এবং দেশপ্রেমী আর কেউ হয় না।”

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠানে যাচ্ছেন প্রধানমন্ত্রী। কারণ ইদের আগে ইফতার পার্টিতে কখনও দেখা যায়নি নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রী হওয়ার পরে বারবার এড়িয়ে গিয়েছে রাষ্ট্রপতি ভবনের ইফতার পার্টির অনুষ্ঠান। একই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠানে গিয়ে ধর্মীয় টুপি পরতে প্রত্যাখ্যান করেছিলেন মোদী। যা নিয়েও অনেক বিতর্ক হয়েছিল।

এই বিষয়টিতেও লেগে গিয়েছে রাজনীতির রঙ। আগামী বছরে লোকসভা ভোট রয়েছে দেশে। তার আগে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন আছে। সেই কারণেই মুসলিম সমাজকে মোদী হাতে রাখতে চাইছে বলে দাবি বিরোধীদের। যদিও এর আগে সুফি সম্প্রদায়ের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোদী।

ভোট বড় বালাই।

The post জুম্মাবারেই মসজিদে গেলেন নরেন্দ্র মোদী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MucHzh
via IFTTT

Comments