বন্ধ হয়ে যাওয়ার আগে আর কে স্টুডিওয় শেষ গণেশ চতুর্থী

মুম্বই: আইকনিক আর কে স্টুডিওতে মহাড়ম্বরে চলছে গণেশ বন্দনা৷ ১৯৪৮ সালে রাজ কাপুরের তৈরি এই স্টুডিও এই বছরই হয়তো শেষ গণেশ চতুর্থী উদযাপন হচ্ছে৷ আগামী এক বছরের মধ্যে এটি বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ গত মাসেই কাপুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছে স্টুডিওটি৷ স্টুডিওটি পুনরায় সংস্কার করে নতুন রুপ দেওয়ার চিন্তা ভাবনা করা হলেও আর্থিক কারমে পরে পিছিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়৷

সত্তর বছরের বেশ সময় ধরে রুপোলি ইতিহাসের গর্ভগৃহ আর কে স্টুডিও বিক্রির পথে৷ ঐহিত্যবাহী এই প্রতিষ্ঠানটি বেচে দেওয়ার সিদ্ধান্ত নেন বিখ্যাত কাপুর পরিবারের বর্তমান উত্তরাধিকারীরা৷ গত মাসে এমনই সংবাদ ছড়িয়ে পড়ে সিনে দুনিয়ায়৷ আর সেই খবরে মুষড়ে পড়ে অনেকেই৷ কারণ এই স্টুডিওর সঙ্গে জড়িয়ে আছে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস৷

মহারাষ্ট্রের চেম্বুরে ১৯৪৮ সালে রাজ কাপুর প্রতিষ্ঠা করেছিলেন আর কে স্টুডিও ৷ একই সঙ্গে আর কে ফিল্মসের ব্যানারে তৈরি হতে শুরু করে একের পর এক কালজয়ী সিনেমা৷ সেই শুরু, তার পর দশকের পর দশক ধরে প্রতিষ্ঠানটি চলে এসেছে৷ কাপুর পরিবারের বর্তমান উত্তরাধিকারী তথা অভিনেতা ঋষি কাপুর, রণধীর কাপুর ও তাদের বংশধররা ঠিক করেছেন আর নয় এবার স্টুডিও বিক্রি করে দিতেই হবে৷

এক সাক্ষাৎকারে ঋষি কাপুর জানিয়েছিলেন, আমাদের পরিবার ও ভারতবাসীর সঙ্গে জড়িয়ে রয়েছে আর কে স্টুডিওর আবেগ৷ আমরা প্রথম দিকে চেষ্টা করেছিলাম স্টুডিও নবায়ন করে চালাতে৷ কিছুটা কাজ হয়েছিল৷ কিন্তু পরে দেখা গিয়েছে এভাবে চালানো আর সম্ভব হচ্ছে না৷ ফলে আবেগ চেপে রেখেই বিক্রির সিদ্ধান্ত নিয়েছি৷

পড়ুন: দীপিকার বিয়ে নিয়ে এবার মুখ খুললেন করন জোহর

আর কে স্টুডিও কিনতে আগ্রহী হয়েছে বহুজাতিক সংস্থা৷ তাদের মর্জির উপরেই স্টুডিওর পরবর্তী অবস্থা নির্ভর করছে৷ প্রশ্ন উঠছে, বহুজাতিক সংস্থার কর্পোরেট ফাঁসে হয়ত আর কে স্টুডিও তার স্বাভাবিক নান্দনিকতা হারিয়ে ফেলবে৷

১৯৪৮ সালে প্রতিষ্ঠার পরেই এই স্টুডিও থেকে তৈরি হয়েছিল ‘আগ’ ছবি৷ স্বাধীনোত্তর ভারতে সেই ছবি প্রবল আলোড়ন ছড়ায়৷ এছাড়াও একের পর এক সুপারহিট সিনেমা তৈরি করা হয়েছে আর কে স্টুডিও-তে৷ ১৯৫১ সালে আওয়ারা, তার পরে পরে শ্রী ৪২০, বুট পালিশ, জাগতে রহো জনপ্রিয়তার পাশাপাশি সামাজিক আলোড়ন তৈরি করে৷ জিস দেশ মে গঙ্গা বহেতি হ্যায়, ববি, রাম তেরি গঙ্গা মইলি সহ বহু ছবি তৈরি হয়েছে এখানেই৷

The post বন্ধ হয়ে যাওয়ার আগে আর কে স্টুডিওয় শেষ গণেশ চতুর্থী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Qs8f7r
via IFTTT

Comments