ফের শহরে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে মৃত্যু সাউথ পয়েন্টের পড়ুয়ার

ফের শহরে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে মৃত্যু সাউথ পয়েন্টের পড়ুয়ার। মানিকতলার পিয়ারীমোহন শূর লেনের বাসিন্দা ১০ বছরের আরুষ দত্ত পঞ্চম শ্রেণির পড়ুয়া। পরিবার সূত্রে খবর, শুক্রবার থেকে জ্বরে ভুগছিল আরুষ। শনিবার রক্ত পরীক্ষায় জানা যায়, ওই ছাত্র ডেঙ্গি আক্রান্ত। রবিবার তাকে ফুলবাগানের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। কিন্তু সেখানে পেডিয়াট্রিক ইনটেন্সিভ কেয়ার ইউনিট না থাকায়, গতকাল রাত পৌনে ১২টা নাগাদ ওই বালককে স্থানান্তরিত করা হয় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। আজ ভোর ৫টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়। হাসপাতালের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ সিভিয়ার ডেঙ্গি ফিভার বলে উল্লেখ করা হয়েছে।

from https://ift.tt/2oXdnE0
via IFTTT

Comments