গুলিবিদ্ধ ব্যক্তির দেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, মালদহ: মালদহে পুলিশ সুপারের বাংলো সংলগ্ন এলাকা থেকে গুলিবিদ্ধ ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য৷ মৃতের নাম শিশির মন্ডল৷ জমি মাফিরা ছেলেকে খুন করেছে বলে অভিযোগ নিহতের বাবার৷

বিগত বেশ কয়েকদিন ধরেই শিশির মণ্ডলের বাড়িতে নজর পড়েছিল জমি মাফিয়াদের৷ প্রায়ই তারা বাড়ি বিক্রির জন্য শিশির ও তার বাবাকে উত্যক্ত করত৷ মঙ্গবার সন্ধ্যেবেলা তার শিশির বাড়ি থেকে বেড়িয়েছিল৷ রাতে আর বাড়ি ফেরেনি সে৷ এদিন সকালে পুলিশ সুপারের বাংলো সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় শিশিরের দেহ৷

মৃতদেহ ময়নাতদন্তের পাঠিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এই খুনের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ৷

The post গুলিবিদ্ধ ব্যক্তির দেহ উদ্ধার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2plIsBD
via IFTTT

Comments