বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী
স্টাফ রিপোর্টার, মালদহ: দোকানের কাজকর্ম সেরে বাড়ি যাওয়ার পথে বিজেপি দুষ্কৃতীদের হাতে জখম এক তৃণমূল কর্মী৷ এমনটাই অভিযোগ এলাকার তৃণমূল কর্মী সুদাম মণ্ডলের৷ ঘটনাটি ঘটেছে মালদহের ভুতনি থানার অন্তর্গত উত্তর চণ্ডিপুর অঞ্চলের গঙ্গাধরটোলা এলাকায়৷
স্থানীয় সূত্রে খবর, আহত ওই তৃণমূল কর্মী সুদাম মণ্ডল পেশায় একজন মুদি ব্যবসায়ী। অভিযোগ, শনিবার রাতে তিনি বাড়ি ফেরার সময় মাঝ পথে এলাকার বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর পথ আটকায়৷ অভিযুক্তদের নাম মনোজ মণ্ডল ও পরমেশ্বর মণ্ডল৷ তাঁরা সুদাম মণ্ডলের পথ আটকে তাঁকে ইট ও বাঁশ দিয়ে মারধর করে বলে অভিযোগ।
আরও পড়ুন: সৌদি আরবের খাল খননে দ্বীপে পরিণত হবে আস্ত কাতার
এদিকে পরিস্থিতি বেগতিক বুঝে গুরুত্বর আহত অবস্থায় সুদামকে রাস্তায় ফেলে পালিয়ে যায় দুষ্কৃতী দল।
এই প্রসঙ্গে তৃণমূল কর্মী সুদাম মণ্ডল জানান, গত পঞ্চায়েত নির্বাচনে অভিযুক্ত বিজেপি কর্মী মনোজ মণ্ডল তাঁকে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করার জন্য চাপ সৃষ্টি করে৷ পাশাপাশি দলের হয়ে কাজ করতে বলে৷
আরও পড়ুন: মোমো’র থাবায় স্মৃতি লোপ যুবকের
তবে সুদামবাবু বিজেপি দলের হয়ে কাজ না করলে শুরু হয় নানা ভাবে আক্রমণ৷ তিনি জানিয়েছেন, বহুদিন থেকেই তৃণমূলের হয়ে কাজ করেন তিনি। এই ঘটনার পর থেকেই বিজেপি আশ্রিত গুণ্ডারা তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। বর্তমানে ওই তৃণমূল কর্মী মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর আহতর পক্ষ থেকে বিজেপি কর্মীদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে এই ঘটনার জেরে এলাকা থেকে চম্পট দিয়েছে দুই অভিযুক্ত৷
The post বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NCxsdt
via IFTTT
Comments
Post a Comment