দু’টি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত গরু ব্যবসায়ী
স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: দু’টি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক গরু ব্যবসায়ীর। এই ঘটনায় আহত দুই ব্যক্তি৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়র থানা এলাকার রসুলপুরের কাছে দেউলী মোড়ে। মৃতের নাম রহিম শেখ (৩০)।
আরও পড়ুন: ভূমিকম্পের জেরে শিলিগুড়িতে যুবকের মৃত্যু
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের কাটোয়া থেকে একটি ছোটো লরিতে গরু নিয়ে পাত্রসায়রের সাপ্তাহিক হাটে আসছিলেন ওই ব্যক্তি। পথে রসুলপুরের দেউলী মোড়ের কাছে অন্যদিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গরু ব্যবসায়ী রহিম শেখের। গুরুতর আহত হন দু’জন। স্থানীয়দের চেষ্টায় আহতদের বর্ধমান জেলা হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: চার বারের ব্যর্থতা কাটিয়ে সাফল্যের সিঁড়িতে এই আইপিএস
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাত্রসায়র থানার পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। লরি দু’টিকেই আটক করেছে পুলিশ। ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লরি দু’টি নিয়ন্ত্রণ হারিয়েই এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: ভারতীয় সীমার ৪কিমির মধ্যে চিনা সেনা, রুখে দাঁড়ায় ITBP
The post দু’টি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত গরু ব্যবসায়ী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2p37Zz7
via IFTTT
Comments
Post a Comment