মধ্যপ্রদেশে ভোট প্রচার চলাকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চহ্বাণকে লক্ষ্য করে পাথরবৃষ্টি

মধ্যপ্রদেশে ভোট প্রচার চলাকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চহ্বাণকে লক্ষ্য করে পাথরবৃষ্টি। তবে সুরক্ষিত রয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী। মধ্যপ্রদেশের সিধি জেলার চুরহাট এলাকার ঘটনা। রথের আদলে বাস সাজিয়ে জন আশীর্বাদ যাত্রার নামে ভোটপ্রচারে বের হন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। সেসময় বিরোধী দলনেতা কংগ্রেসের অজয় সিংহর বিধানসভা এলাকা চুরহাটে তাঁকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। দেখানো হয় কালো পতাকাও। যদিও অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস

from https://ift.tt/2wCpLg8
via IFTTT

Comments