কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ‘চুল’ কেটে শাস্তি গৃহবধূকে
স্টাফ রিপোর্টার, সিউড়ি: ফের দেখা মিলল মধ্যযুগীয় বর্বরতা৷ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের বোলপুর থানার বাহিরী পাচশোয়া পঞ্চায়েতের নতুন গ্রামে৷ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে নতুন গ্রামের ডালিম শেখ, শেখ জালালউদ্দীন, শেখ আলিউদ্দীন এই তিন অভিযোগকারী ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেয়। তিনি ওই প্রস্তাবে রাজি হয় না৷ তাই তিন অভিযুক্ত তাকে কয়েকে দিন ধরে গালাগালি করতে থাকে৷

শনিবার সন্ধ্যা ৭ টা নাগাদ অভিযোগকারী গৃহবধূ কলে জল আনতে যায়৷ তখন অভিযুক্ত আলিউদ্দীন এবং জালালউদ্দীনের স্ত্রী তাকে গালাগালি করে। এই নিয়ে বচসা শুরু হয়। সেই সময় শেখ আলম এবং শেখ ডালিম গৃহবধূকে মারধর শুরু করে৷ তার পেটেও লাথি মারে তারা৷ ওই গৃহবধূ পড়ে গেলে ডালিম তার চুল কেটে নেয় বলে অভিযোগ।
আরও পড়ুন: বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী
পরে গ্রামের বাসিন্দারা তাকে উদ্ধার করে। স্থানীয়দের তৎপরতায় তিনি কাটা চুল নিয়ে বোলপুর থানাতে লিখিত অভিযোগ করেন৷ গৃহবধূর অভিযোগ, বারবার উত্যক্ত করত তাকে। অভিযুক্তরা কুপ্রস্তাবও দিত। তাতে রাজি না হওয়ায় তাঁর উপর নির্মম অত্যাচার করেছে। তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়৷
The post কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ‘চুল’ কেটে শাস্তি গৃহবধূকে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NGcCKc
via IFTTT
Comments
Post a Comment