টালার পাইপে ফাটল মেরামতে বন্ধ জল সরবরাহ
কলকাতা: টালা ট্যাঙ্ক থেকে জল সরবরাহের সবচেয়ে বড় পাইপ লাইনে ফাটল ধরা পড়েছে৷ তা মেরামতের কাজ শুরু হয়েছে৷ সেই কারণে শনিবার কলকাতার বিস্তীর্ণ অংশে বন্ধ করা হয়েছে জল সরবরাহ৷
কলকাতা পুরসভা সূত্রে খবর, টালা ট্যাঙ্ক থেকে চারটি জোনে ভাগ হয়ে জল সরবরাহের পাইপ লাইনগুলি শহরে ছড়িয়ে পড়েছে৷ আর এই পাইপ লাইনগুলির মধ্যে আকারে সবচেয়ে বড় ৭২ ইঞ্চির একটি পাইপ লাইন৷
আরও পড়ুন: দাম বেড়েই চলেছে পেট্রলের, শনিবার বাড়ল লিটার প্রতি ১১ পয়সা
ওই পাইপ লাইনেই ফাটল ধরা পড়েছে৷ চিৎপুর রেল ইয়ার্ডের কাছে ওই ফাটল থেকে ক্রমাগত জল বের হচ্ছে৷ শুক্রবার থেকে সেই ফাটল মেরামত করার কাজ শুরু করা হয়েছে কলকাতা পুরসভার তরফে৷
আর এই কাজের জন্য উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে৷ সকাল দশটা থেকেই বন্ধ হয়ে গিয়েছে জল সরবরাহ৷ ফলে দিনভর ভোগান্তির শিকার হতে হবে স্থানীয় বাসিন্দাদের৷
আরও পড়ুন: জট মুক্ত থাকবে শহরের যান চলাচল
পুরসভা সূত্রে জানা গিয়েছে, কলকাতার ৬৬-৭৪, ৮৩-৮৮, ৯০ ও ৯১ নম্বর ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ করা হয়েছে৷ আগামিকাল, রবিবার থেকে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে৷
The post টালার পাইপে ফাটল মেরামতে বন্ধ জল সরবরাহ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2PSYnmb
via IFTTT
Comments
Post a Comment