২০ বছর সংস্কার নেই সাংসদ অভিষেকের এলাকার রাস্তা

স্টাফ রিপোর্টার, বেহালা: রাস্তা মেরামতের দাবিতে স্থানীয়দের বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনা জেলার বাগপোতা এলাকা। অভিযোগ দীর্ঘ ২০ বছর ধরে বেহাল হয়ে রয়েছে এলাকার রাস্তা। যা নিয়ে নিয়ে কোনও হেলদোল নেই প্রশাসনের।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বেহালার সরশুনা এলাকার কাছে অবস্থিত এই এলাকাটির ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত। যার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যিনি আবার সম্পর্কে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো।

আরও পড়ুন- দুর্নীতিগ্রস্ত নেতাদের তাড়িয়ে বঙ্গ বিজেপিতে ‘স্বচ্ছ’ অভিযান

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমগ্র রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার চলছে বলে দাবি করা হয়। সেই প্রচারের জন্যেও খরচ হয় বিপুল অর্থ। তাহলে কেন বঞ্চিত থাকবে বাগপোতা? প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাও যে এলাকাটির সাংসদ খোদ মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বেহাল রাস্তা মেরামতের দাবিতে রবিবার সকালে বিক্ষোভ শুরু করে স্থানীয় বাসিন্দারা। প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে হাজির হয় কয়েক হাজার মানুষ। রাস্তা অবরোধ করে দেখানো হয় বিক্ষোভ। যার জেরে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলার।

বিস্তারিত আসছে…।

The post ২০ বছর সংস্কার নেই সাংসদ অভিষেকের এলাকার রাস্তা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MUF3De
via IFTTT

Comments