ঈশ্বর থাকলেই ধর্ষণ হবে: তসলিমা নাসরিন
নয়াদিল্লি: ঈশ্বর থাকলে ধর্ষণ হবেই। এমনই মনে করেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন।
বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন নিজেকে সবসময় নাস্তিক বলে দাবি করেন। নিজের এই সত্তাকে প্রতিষ্ঠা করতে সর্বদাই সক্রিয় থাকেন একই সঙ্গে তিনি যে সঠিক পথে চলছেন সেই প্রমাণও দাখিল করেন।
আরও পড়ুন- সন্ন্যাসিনী ধর্ষণে সরে দাঁড়ালেন অভিযুক্ত বিশপ
লেখিকা তসলিমা তাঁর বক্তব্য এবং লেখায় বহুবার নিশানা করেছেন ধর্ম এবং ধর্মীয় অনুশাসনকে। সেই চেনা ছন্দেই ফের দেখা গেল শুক্রবার গভীর রাতের করা ট্যুইটে। যেখানে তিনি ধর্ষণের সঙ্গে জড়িত ধর্মগুরুদের আক্রমণ করেছেন। টেনে এনেছেন ধর্মগুরুদের সঙ্গে ঈশ্বরের যোগসাজশের কথা।
আরও পড়ুন- কোনও ধর্ষণ হয়নি! চার্চ বলছে বিশপের বিরুদ্ধে ষড়যন্ত্র
তসলিমার ট্যুইট অনুসারে, ঈশ্বর থাকলে ধর্ষণ হবে। বিষয়টা অনেকটা ‘ইচ্ছে থাকলেই উপায় হয়’ প্রবাদের মতো। লজ্জার লেখিকা ট্যুইট করে লিখেছেন, “ঈশ্বর থাকলেই ধর্ষণ হবে।” নিজের এই বক্তব্যের স্বপক্ষে যুক্তিও দেখিয়েছেন তিনি। তসলিমা লিখেছেন, “ইমাম, রাব্বি, যাজক, বিশপ, ধর্মগুরু সবাই ধর্ষণ করছে।”

সাম্প্রতিককালে দক্ষিণ ভারতের কেরলে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বিশপের বিরুদ্ধে। যা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে নানান ধর্মগুরুদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ধর্ষণের মতো মারাত্মক অপরাধের। অনেককে আবার জেলেও যেতে হয়েছে।
Imam rapes, Rabbi rapes, Priest rapes, Bishop rapes. Godman rapes. Whoever worships god, rapes. Where there’s a god there’s a rape.
— taslima nasreen (@taslimanasreen) September 14, 2018
The post ঈশ্বর থাকলেই ধর্ষণ হবে: তসলিমা নাসরিন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2pbdb40
via IFTTT
Comments
Post a Comment