পাহাড়ে বিশ্ববিদ্যালয়! শিলান্যাস করবেন মমতা

স্টাফ রিপোর্টার: সোমবারই পাহাড়ে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একগুচ্ছ কর্মসূচি নিয়ে মমতার এবারের পাহাড়সফর৷ দার্জিলিং নতুন বিশ্ববিদ্যালয় পাচ্ছে৷ মংপুতে তৈরি হবে গ্রিনফিল্ড ইউনিভার্সিটি৷ বুধবার মুখ্যমন্ত্রী নিজের হাতে তার শিলান্যাস করবেন৷ তার আগে আজ মঙ্গলবার জিটিএ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা তাঁর৷ রিচমন্ড হিলে এই বৈঠক হবে৷

আরও পড়ুন: গাছ থেকে নারকেল পেরে মাসে ৫০ হাজার টাকা আয়

জিটিএ নিয়ে পর্যালোচনা বৈঠকে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী সেদিকে নজর সকলের৷ বিরোধীরা বারবার বলেছেন, পাহাড়ে রাজনীতির বাড়বাড়ন্ত৷ আর তাতে চাপা পড়ে যাচ্ছে পাহাড়ের উন্নয়ন৷ হতে পারে আজকের বৈঠকে জিটিএ প্রধান বিনয় তামাং ও তাঁর অনুগামীদের পাহাড়কে উন্নয়নের মোড়কে মুড়ে ফেলার বার্তা দেবেন মমতা৷ ক্ষমতায় থাকতে গেলে উন্নয়নই একমাত্র ভরসা

আরও পড়ুন: রাজপথ স্তব্ধ করে মোদীর বিরুদ্ধে আওয়াজ তুলবেন কয়েক হাজার মানুষ

বুধবার ম্যালে শিক্ষক দিবসের অনুষ্ঠান৷ সেখানেও উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাহাড়সফর ঘিরে কার্যত উৎসবের মেজাজ পাহাড়ে৷ মংপুতে সিঙ্কোনা প্ল্যান্টেশনের ২৫ একর জমিতে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস হচ্ছে৷ এই বিশ্ববিদ্যালয় তৈরি হলে পাহাড়ের পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য সমতলে আসতে হবে না৷ চাইলে পাহাড়েই উচ্চশিক্ষার সুযোগ পাবেন তাঁরা৷ ৬ সেপ্টেম্বর বাগডোগরা হয়ে বিমানে কলকাতায় ফিরবেন তিনি৷

The post পাহাড়ে বিশ্ববিদ্যালয়! শিলান্যাস করবেন মমতা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2PCHUT3
via IFTTT

Comments