প্রকাশিত হল গৌরব চক্রবর্তীর কবিতার বই ‘গোধূলি রেজিমেন্ট’

কলকাতা: কলেজস্ট্রিট কফিহাউস সংলগ্ন বইচিত্র মেমোরিয়াল গ্যালারিতে বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন হল গৌবর চক্রবর্তীর ষষ্ঠ কবিতার বই ‘গোধূলি রেজিমেন্ট’। বই প্রকাশ উপলক্ষ্যে হাওয়াকল প্রকাশনা একটি চমৎকার সাহিত্য আড্ডার আয়োজন করে। বইটি উদ্বোধন করেন দুই বিশিষ্ট কবি প্রবালকুমার বসু এবং বিভাস রায়চৌধুরী।

গৌরব চক্রবর্তী ইতিমধ্যেই তরুণ কবি হিসেবে সুনাম অর্জন করেছেন। বাংলা কবিতাকে যে-সব তরুণ কবিরা নিজস্ব ভাষা দিয়ে সমৃদ্ধ করছেন, গৌরব তাঁদের মধ্যে অন্যতম। এর আগে প্রকাশিত হয়েছে আরও পাঁচটি বই। প্রথম বই ‘পাগলের জার্নাল’ প্রকাশ পাওয়ার পর থেকেই বাংলা কবিতার পাঠক তাঁর কবিতার স্বর চিনে নিতে থাকে।

অনুষ্ঠানে এসেছিলেন একঝাঁক তরুণ কবি। তরুণদের কবিতাপাঠ ছিল এই অনুষ্ঠানের উজ্জ্বল আকর্ষণ। কবিতা শোনান– সঞ্চারী ভৌমিক, তিতাস বন্দ্যোপাধ্যায়, সুদীপ রাহা-সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন হাওয়াকল প্রকাশনার দুই উদ্যমী সৈনিক বিতান চক্রবর্তী এবং কিরীটী সেনগুপ্ত।

The post প্রকাশিত হল গৌরব চক্রবর্তীর কবিতার বই ‘গোধূলি রেজিমেন্ট’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2PV5Xwy
via IFTTT

Comments