মোদীর রাজ্যে বিনিয়োগ কলকাতার শিল্পগোষ্ঠীর

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিদেশে বিনিয়োগ টানতে গিয়েছেন তখনই কিন্তু এ রাজ্যের এক শিল্পগোষ্ঠী লগ্নিতে ব্যস্ত গুজরাটে ৷ কলকাতার ইমামি গোষ্ঠীর অন্যতম সংস্থা ইমামি পেপার মিলস্ গুজরাটের ভারুচেতে নতুন একটি মাল্টি-লেয়ার প্যাকেজিং বোর্ড উৎপাদনের কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করল৷

শুক্রবার এই প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। পাশাপাশ উপস্থিত ছিলেন এই শিল্পগোষ্ঠীর কর্তারাও৷

আরও পড়ুন: বাঁশ কাটাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষ, আহত পাঁচ

পশ্চিম ভারতে সম্প্রসারণের উদ্দেশ্যেই এমন উদ্যোগ৷ এতদিন ওড়িষার বালেশ্বর এবং এ রাজ্যের দক্ষিণেশ্বর থেকেই ইমামি পেপার মিলস-এর পণ্য যেত পশ্চিম ভারতে৷ নতুন এই কারখানা গড়ে তুলতে মোট ২০০০ কোটি টাকা লগ্নি করবে এই শিল্পগোষ্ঠী।প্রথম পর্যায়ে মোট বিনিয়োগের পরিমাণ হবে ১০০০ কোটি টাকা। দ্বিতীয় পর্যায়ে আরও ১০০০ কোটি টাকা লগ্নি করে উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করা হবে৷

১০৩ একর জমির উপর এই কারখানাটি গড়ে তোলা হচ্ছে ৷ প্রথম পর্যায়ে উৎপাদন ক্ষমতা হবে বছরে ২ লক্ষ ২৫ হাজার টন। তাছাড়া প্রথম পর্যায়ে একটি ১৮ মেগাওয়াটের ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রও নির্মাণ করা হবে। আশা করা হচ্ছে এই ভারুচে নতুন কারখানায় প্রত্যক্ষ কর্মসংস্থান হবে ৭৫০ জনের ৷

আরও পড়ুন: সেনা কুচকাওয়াজে বড়সড় হামলা

The post মোদীর রাজ্যে বিনিয়োগ কলকাতার শিল্পগোষ্ঠীর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2xqEV9B
via IFTTT

Comments