বাড়ি ফিরল কফিনবন্দি নন্দীগ্রামের জওয়ানের দেহ
স্টাফ রিপোর্টার, তমলুক: জওয়ানের নিথর দেহ ফিরল নন্দীগ্রামে৷ খবর এসেছিল শুক্রবার। নন্দীগ্রামের জওয়ান বুদ্ধদেব পন্ডার মৃ্ত্যু হয়েছে। মৃত্যু সংবাদ পৌঁছানোর পর এলাকায় নেমে আসে শোকের ছায়া। এলাকার প্রিয় বুদ্ধদেবকে শেষ বারের মত দেখার অপেক্ষায় ছিল নন্দীগ্রামের চিল্লগ্রামের মানুষ।
রবিবার সকালে জওয়ানের দেহ আসার খবর পেয়ে গ্রামের হাজার হাজার মানুষের ভিড় জমে এলাকায়। প্রায় ২ কিমি রাস্তার দুধারে হাজার হাজার মানুষ ভিড় করেন নন্দীগ্রামের জওয়ান বুদ্ধদেবকে শেষবার দেখার জন্য৷ দেহ বাড়িতে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়ে প্রিয়জনেরা। নিয়ম মেনেই রবিবারই বুদ্ধদেবের নিজের গ্রামে পূর্ন মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পুজোর আগে বাড়ি ফেরার কথা ছিল নন্দীগ্রামের সেনা জওয়ান বুদ্ধদেবের। ছেলে ফেরার পথ চেয়েছিল পরিবার। তবে পুজোর আগে বাড়ি ফিরল৷ কিন্তু ফিরল তার কফিনবন্দি দেহ। উত্তরপ্রদেশের লখনউতে সেনা বাহিনীর ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন নন্দীগ্রামের বাসিন্দা এক সেনা জওয়ান। শুক্রবার বিকেলে স্নানের পর ভেজা কাপড় শুকোতে গিয়ে কোনওভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন বুদ্ধদেব৷ পরে মৃত্যু হয় তাঁর।
শুক্রবার রাতে এই খবর জানার পর থেকেই নন্দীগ্রামের চিল্লগ্রামে নেমে এসেছে শোকের ছায়া। ছেলের মৃত্যুর খবরে মানসিকভাবে ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা। মা প্রতিমা পণ্ডা শয্যাশায়ী। দুই ভাইয়ের মধ্যে বড় বুদ্ধদেব। উচ্চমাধ্যমিক পাশের পর বছর ছয়েক আগে সেনা বাহিনীতে যোগদান করেছিলেন বুদ্ধদেব। সপ্তাহ দুয়েক আগে বাড়ি থেকে কর্মস্থল লক্ষ্ণৌতে ফিরেছিলেন। তারপরই এই ঘটনা।
বাবা বিবেকানন্দ দাস জানান, বৃহস্পতিবার রাতে শেষবার কথা হয়েছিল ছেলের সঙ্গে। মা, ভাই, অন্তঃসত্ত্বা স্ত্রী, মেয়ে সবার সঙ্গে কথা হয়েছিল তাঁর। শুক্রবার রাট ৮ টা নাগাদ সেনা বাহিনীর ক্যাম্প থেকে মৃত্যুর খবর জানানো হয়।
বুদ্ধদেবের স্ত্রী রাখি ৯ মাসের সন্তান সম্ভবা। ৪ বছরের এক শিশুকন্যাও আছে তাঁদের। পুজোর আগেই বাড়ি ফিরবেন বলে স্ত্রীকে জানিয়েছিলেন বুদ্ধদেব।
The post বাড়ি ফিরল কফিনবন্দি নন্দীগ্রামের জওয়ানের দেহ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2wBOvpy
via IFTTT
Comments
Post a Comment