বর্ষসেরা গোল করেও ফিফার বিশ্বএকাদশে নেই সালাহ
লন্ডন: লিভারপুলের হয়ে প্রথম মরশুমেই ৪৪টি গোল করে ফিফার বর্ষসেরা ফুটবলারের দৌড়ে নাম লিখিয়েছিলেন মিশরের মহম্মদ সালাহ৷ মেসিকে টপকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লুকা মদ্রিচের সঙ্গে চূড়ান্ত তিন তারকার লড়াইয়েই ঢুকে পড়েছিলেন তিনি৷ যদিও বর্ষসেরা হওয়া হয়নি সালাহর৷ শেষ রাউন্ডে মদ্রিচ বাজি মাৎ করায় পোডিয়ামের শীর্ষে ওঠা সম্ভব হয়নি তাঁর পক্ষে৷
আরও পড়ুন: রোনাল্ডোকে হারিয়ে ফিফার বর্ষসেরা মদ্রিচ
যদিও ফিফার দ্য বেস্ট অ্যাওয়ার্ড ফাংশন থেকে একেবারে খালি হাতে ফিরতে হয়নি সালাহকে৷ তিনি বর্ষসেরা না হলেও তাঁর গোল বর্ষসেরার মর্যাদা পেয়েছে৷ গত ১০ ডিসেম্বর প্রিমিয়র লিগে এভার্টনের বিরুদ্ধে করা দুরন্ত গোলের জন্য সালাহ জিতে নিয়েছেন ফিফা পুসকাস অ্যাওয়ার্ড৷
এক মরশুেম ক্লাবের হয়ে ৪৪টি গোল (যার মধ্যে ফিফার বর্ষসেরা গোলও রয়েছে) করেও ফিফার বর্ষসেরা দলে জায়গা হল না সালাহর৷ মিশরীয় তারকাকে সরিয়ে ফিফা বিশ্বএকাদশের ফরোয়ার্ড লাইনে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপে চমকে দেওয়া ফরাসি তারকা কিলিয়ান এমবাপে৷
আরও পড়ুন: খেতাব ধরে রাখতে মরিয়া চেন্নাইয়ান এফসি
অপর দু’জন স্ট্রাইকারের নাম বলে দেওয়ার জন্য ফিফা কোনও পুরস্কার ঘোষণা করেনি৷ সংশয়াতীতভাবে সেরা একাদশের অপর দুই স্ট্রাইকার হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি৷
বর্ষসেরা দলে রিয়াল মাদ্রিদের ফুটবলারদের ভিড়৷ মোট পাঁচজন রিয়াল তারকা জায়গা পেয়েছেন সেরা দলে৷ সেখানে আর এক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার একমাত্র প্রতিনিধি হলেন মেসি৷ রিয়াল থেকে রোনাল্ডো (এখন জুভেন্তাস) ছাড়া দলে রয়েছেন তিন ডিফেন্ডার ভরানে, রামোস ও মার্সেলো এবং মিডফিল্ডার মদ্রিচ৷ এছাড়া পিএসজি’র দুই তারকা আলভেদ ও এমবাপে রয়েছেন এই দলে৷ চেলসি থেকে সুযোগ পেয়েছেন দুই মিডফিল্ডার হ্যাজার্ড ও কান্তে৷ গোলকিপারের দস্তানা তুলে দেওয়া হয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ডি’গেয়ার হাতে৷
Your FIFA #Puskás Goal of the Year ???? pic.twitter.com/J9TC0UDRqr
— LFC USA (@LFCUSA) September 25, 2018
আরও পড়ুন: ব্যালন ডি’অর এবার মহিলারাও
দেশের হিসাবে ফ্রান্সের তিনজন (ভারানে, কান্তে ও এমবাপে), ব্রাজিলের দু’জন (আলভেজ ও মার্সেলো), স্পেনের দু’জন (ডি’গেয়া ও রামোস) এবং ক্রোয়েশিয়া (মদ্রিচ), আর্জেন্তিনা (মেসি), পর্তুগাল (রোনাল্ডো) ও বেলজিয়ামের (হ্যাজার্ড) একজন করে ফুটবলার রয়েছেন ফিফার বর্ষসেরা দলে৷
The @FIFPro @World11 ???? #TheBest #FIFAFootballAwards pic.twitter.com/pqCPMWVEjJ
— #TheBest (@FIFAcom) September 25, 2018
ফিফার বর্ষসেরা একাদশ:
গোলকিপার: ডেভিড ডি’গেয়া (ম্যাঞ্চেস্টার ইউমাইটেড/স্পেন)
ডিফেন্ডার: দানি আলভেজ (প্যারিস সাঁ-জা/ব্রাজিল), রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ/স্পেন), মার্সেলো (রিয়াল মাদ্রিদ/ব্রাজিল)৷
মিডফিল্ডার: লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ/ক্রোয়েশিয়া), এনগোলো কান্তে (চেলসি/ফ্রান্স), ইডেন হ্যাজার্ড (চেলসি/বেলিজিয়াম)৷
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপে (প্যারিস সাঁ-জা/ফ্রান্স), লিওনেল মেসি (বার্সেলোনা/আর্জেন্তিনা), ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (রিয়াল মাদ্রিদ-জুভেন্তাস/পর্তুগাল)
The post বর্ষসেরা গোল করেও ফিফার বিশ্বএকাদশে নেই সালাহ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2xNfyhu
via IFTTT
Comments
Post a Comment