পাকিস্তানকে ফেভারিট বাছলেন প্রাক্তন ভারতীয় তারকা

মুম্বই: ভারত নয়, চলতি এশিয়া কাপের খেতাব জয়ের দৌড়ে পাকিস্তানকে ফেভারিট বাছলেন প্রাক্তন ভারতীয় তারকা সঞ্জয় মঞ্জরেকর৷ তবে টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার বলে মন্তব্য করেন তিনি৷ সুতরাং প্রকারান্তরে ভারত-পাক দ্বিপাক্ষিক লড়াইয়ে প্রতিবেশী দেশকেই এগিয়ে রাখছেন সঞ্জয়৷

কারণটাও অবশ্য তিনি খোলসা করে জানিয়ে দিয়েছেন৷ পাক ভূখণ্ড থেকে আন্তর্জাতিক ক্রিকেট কার্যত বিদায় নেওয়ার পর সংযুক্ত আরব আমীরশাহীকেই হোম গ্রাউন্ড হিসাবে ব্যবহার করে পাকিস্তান৷ স্বাভাবিকভাবেই সেখানকার পিচ ও পরিবেশ-পরিস্থিতির সঙ্গে সড়গড় পাক ক্রকেটাররা৷

তাছাড়া আমীরশাহীতে সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের সাম্প্রতিক সাফল্য প্রশ্নাতীত৷ ওয়ান ডে ও টি-২০ মিলিয়ে শেষ ১৪টি ম্যাচে তারা একটানা জয় তুলে নিয়েছে আরবে৷ সেই নিরিখে এশিয়া কাপের বাকিদলগুলির থেকে বেশ কিছুটা এগিয়ে থাকবে পাকিস্তান৷ সেদিক থেকে পাকিস্তান ঘরের মাঠে এশিয়া কাপ খেলছে বললে, ভুল বলা হবে না মোটেও৷

বিস্তারিত আসছে…

The post পাকিস্তানকে ফেভারিট বাছলেন প্রাক্তন ভারতীয় তারকা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2pfRa4n
via IFTTT

Comments