সালিশি সভায় আদিবাসী ধর্ষিতাকে একঘরে করার নিদান
স্টাফ রিপোর্টার, সিউড়ি: ফের মধ্যযুগীয় বর্বরতার নির্দশন মিলল বীরভূমে৷ ওই জেলার মল্লারপুরে ধর্ষিতার পরিবারকেই একঘরে করার নিদান দেওয়া হল৷ গ্রামেই সালিশি সভা বসিয়ে দেওয়া হল এই নির্দেশ৷
এই ঘটনাটি কয়েকদিন আগেই ঘটেছে৷ প্রকাশ্যে এসেছে সোমবার৷ এদিন ধর্ষিতার পরিবার সালিশি সভার বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হয়েছে৷ বীরভূমের পুলিশ সুপার ও জেলাশাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে তাদের তরফে৷ তার পরই বিষয়টি জানাজানি হয়৷
আরও পড়ুন: বনধ মোকাবিলায় তৎপর রাজ্য সরকার
এই ঘটনায় তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে৷ তাদের নির্যাতিতা ওই আদিবাসী মহিলা সনাক্তও করেছেন৷ তার পরও কীভাবে গ্রামে সালিশি সভা বসিয়ে একঘরে করার নিদান দেওয়া হল, সেই প্রশ্নই উঠছে৷
বিস্তারিত আসছে…
The post সালিশি সভায় আদিবাসী ধর্ষিতাকে একঘরে করার নিদান appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2OHsI6W
via IFTTT
Comments
Post a Comment