রামমন্দির নিয়ে কি ফের আন্দোলন! বিশ্ব হিন্দু পরিষদের বৈঠক ঘিরে জল্পনা
লখনউ: তবে কী আবারও রামমন্দির নিয়ে আন্দোলনে নামতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ! এখন সেই জল্পনাই অযোধ্যার অলিগলিতে৷ আগামী ৫ অক্টোবর হিন্দু পরিষদের ৩৬ সন্তকে নিয়ে বৈঠক ডাকা হয়েছে৷ সকাল ১১টা থেকে বিকেল চারটে পর্যন্ত এই বৈঠক হতে পারে৷ মনে করা হচ্ছে এই বৈঠকে রামমন্দিরের করসেবা নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷
আরও পড়ুন: মক্কা মসজিদ বিস্ফোরণ মামলার বিচারক যোগ দিতে চান বিজেপিতে
তিনদিন ধরে দিল্লিতে এক আলোচনাসভার আয়োজন করেছিল সঙ্ঘ পরিবার৷ সেখানে মূল বক্তা ছিলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত৷ তাঁর বক্তব্যে অযোধ্যায় রামমন্দির তৈরি নিয়ে নিশ্চয়তার সুর শোনা গিয়েছে৷ তিনি বলেন, রাম মন্দির তৈরি হলে হিন্দু-মুসলমানের মধ্যে সম্পর্কও স্বাভাবিক হবে৷ রামমন্দির তৈরি নিয়ে যত ঢিলেমি হচ্ছে তত সম্পর্কের জটিলতা বাড়ছে৷ তিনি এও বলেন, রাজনীতি না ঢুকলে বহু আগেই তৈরি হয়ে যেত রামমন্দির৷
সঙ্ঘ পরিবারের মাথা কিন্তু ইতিমধ্যেই কৌশলে বার্তা দিয়ে দিয়েছেন অযোধ্যায় রামমন্দির তৈরি হবেই৷ এবং যতটা দ্রুততার সঙ্গে সম্ভব তা তৈরি করা হবে৷ উল্লেখ্য, সম্প্রতি রাজনাথ সিং অযোধ্যায় রামমন্দির তৈরি প্রসঙ্গে বলেন, যদি সকল ধর্মের মানুষই রামমন্দির তৈরিতে এগিয়ে আসেন তা সবথেকে সন্তোষের বিষয়৷ অমিত শাহ বলেন, অযোধ্যায় রামমন্দির নির্মাণ নিয়ে যে আন্দোলন তার পরিনামস্বরূপ ‘সংস্কৃতির জয়’ হবে৷ লোকতন্ত্রে সবসময়ই মানুষের ভাবনার জয় হয়৷
আরও পড়ুন: জেলাজুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত মহরম
The post রামমন্দির নিয়ে কি ফের আন্দোলন! বিশ্ব হিন্দু পরিষদের বৈঠক ঘিরে জল্পনা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NZzdVE
via IFTTT
Comments
Post a Comment