ব্যাহত শ্রমিক স্বার্থ, আন্দোলনে অধীর চৌধুরী
স্টাফ রিপোর্টার, বহরমপুর: শ্রমিকদের বঞ্চিত করে ক্লাবকে টাকা বিলানোয় রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুর্শিদাবাদের ‘রবিন হুড’৷ গত কয়েক বছর ধরে দুগ্ধ উৎপাদনকারী সংস্থার শ্রমিকদের দুধের দাম বৃদ্ধি, পুজোর বোনাস সহ নানা দাবি নিয়ে আন্দোলন তুঙ্গে৷ কিন্তু শ্রমিকদের দাবি ঘিরে কোনও পদক্ষেপই করছে না প্রশাসন৷ অভিযোগ তাদের৷
শ্রমিকদের পাশে দাঁড়িয়েই বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন৷ তিনি বলেন ‘ক্লাবের জন্য না চাইতেই টাকা চলে আসে৷ কিন্তু দুগ্ধ উৎপাদনকারী সংস্থার জন্য অর্থ দেওয়া হয় না। তিনি করা ভাবে জানিয়ে দেন এর পর কাজ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে উৎপাদনকারী সংস্থার শ্রমিকদের পক্ষ থেকে।’
ভাগীরথী কো অপারেটিভ মিল্ক প্রডিউসারস ইউনিয়ন লিমিটেডের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন মুর্শিদাবাদ জেলার দুগ্ধ উৎপাদনকারী সংস্থা৷ আর সেই প্রতিবাদ সভায় সামিল হলেন অধীর রঞ্জন চৌধুরী৷ এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ চক্রবর্তী সহ কংগ্রেসের নেতৃত্বরা। এদিন সংস্থার কর্মীরা ভারিরথী স্পেশাল অফিসারকে একটি ডেপুটেশনও জমা দেন৷
The post ব্যাহত শ্রমিক স্বার্থ, আন্দোলনে অধীর চৌধুরী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2xzgI0L
via IFTTT
Comments
Post a Comment