ট্রেনের ধাক্কায় নিহত ময়দানের উঠতি ফুটবলার
স্টাফ রিপোর্টার, হুগলী: প্রচার আছে৷ কিন্তু ফিরছে না হুঁশ৷ বিপজ্জনকভাবে লাইন পেরতে গিয়ে ট্রেনের ধাক্কায় অঙ্কুরেই ঝরে গেল ময়দানের উঠতি ফুটবলারের প্রাণ৷ মৃত ফুটবলার কৌশিক শীল(১৪)৷ সে হুগলীর ত্রিবেণী স্পোটিং ক্লাব থেকে কলকাতার সার্দান সমিতিতে সুযোগ পেয়েছিল খেলার জন্য৷
সোমবার রাতের ঘটনা৷ কলকাতার মাঠে অনুশীলন সেরে হুগলির কুন্তিঘাট এলাকায় বাড়িতে ফিরছিল কৌশিক৷ প্রত্যদর্শীদের মতে, বালি স্টেশনে ৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধরবে বলে তাড়াহুড়ো করে লাইন পার হচ্ছিল সে। তখনই আপ কাটোয়া লোকাল ২ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল৷ সেই ট্রেনে কাটা পড়েই মৃত্যু হয় তরুণ এই ফুটবলারের৷
কৌশিকের দেহ উদ্দার করে জিআরপি। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অকালে ধরে গেল কৌশিক৷ ময়দানে শোকের ছায়া৷ ছেলের মৃত্যুর খবরে দিশেহারা তরুণ ফুটবলারের পরিবার৷ আক্শেপের সুরে সবাই বলছে যদি সচেতন হওয়া যেত তাহলে এদিনদেখতে হত না৷
The post ট্রেনের ধাক্কায় নিহত ময়দানের উঠতি ফুটবলার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Q2mRt7
via IFTTT
Comments
Post a Comment