ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অবরুদ্ধ শহরের একাধিক রাস্তা

স্টাফ রিপোর্টার, কলকাতা: ব্রিজ ভাঙার স্মৃতি কাটতে না কাটতেই আরও একটি বড় দুর্ঘটনা শহরে। রাতভর আগুনে কার্যত ভস্মীভূত ক্যানিং স্ট্রিটের বাগরি মার্কেট। ছ-সাত ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আআনর কাজ করছেন সমকলকর্মীরা। আর এই ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে গিয়েছে শহরের একাংশ।

কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ থেকে সাধারণ মানুষের সুবিধার জন্য শহরের রাস্তার বিষয়ে আপডেট দেওয়া হয়েছে। জানানো হয়েছে, রবিবার সকাল থেকে বন্ধ এমজি রোড ও পোদ্দার কোর্টের মাঝের রাস্তা রবীন্দ্র সরণি। এছাড়া ক্যানিং স্ট্রিট অর্থাৎ ব্রেবোর্ন রোড ও রবীন্দ্র সরণির মাঝেও কোনও গাড়ি চলাচল করছে না।

শনিবার ২টো ৪৫ মিনিটে আগুন লাগে৷ বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। মাঝে মধ্যেই মার্কেটের ভেতর থেকে বিস্ফোরণের আওয়াজ আসছে৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মার্কেটের ভিতর দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে৷ আগুনের তীব্রতা এতটাই যে ভোরের আলো ফোটার পরই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকাটি৷ ভিতরে অন্তত ১৩০০-১৪০০ দোকান ছিল যা পুড়ে গিয়েছে বলে খবর।

এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার৷ আসেন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ তিনি জানান, রাত ২টো ৪৫মিনিট নাগাদ আগুন লাগে৷ আগুন নিয়ন্ত্রণে সব ধরনের চেষ্টা করা হচ্ছে৷ কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় শুরুর দিকে দমকলকে বেগ পেতে হয়৷ এখনও অবধি কোনও হতাহতের খবর নেই৷

The post ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অবরুদ্ধ শহরের একাধিক রাস্তা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NKaVyO
via IFTTT

Comments