রাষ্ট্রসংঘের চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদী

রাষ্ট্র সংঘ: বিদেশে সম্মানিত দেশের প্রধানমন্ত্রী৷ রাষ্ট্রসংঘের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মানিত করা হল তাদের চ্যাম্পিয়ন অফ দা আর্থ সম্মানে৷ মোদী ছাড়াও এই সম্মান পেয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোঁ৷ রাষ্টর সংঘের পক্ষ থেকে এই দুই রাষ্ট্রপ্রধানের হাতে চ্যাম্পিয়ন অফ দ্য আর্থের সম্মান তুলে দেওয়া হয়৷

সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি ও পরিবেশ বান্ধব নানা পদক্ষেপের জন্য এই সম্মান পেলেন মোদী৷ রাষ্ট্রসংঘ জানিয়েছে আন্তর্জাতিক সৌর জোট এবং ২০২২ সালের মধ্যে ভারতকে প্লাস্টিক মুক্ত করার যে প্রকল্প তিনি নিয়েছেন তার জন্যই তাঁকে এই সম্মান দেওয়া হল বলে জানা যাচ্ছে৷

আরও পড়ুন: আর্থিক সংকটের মুখে জেট এয়ারওয়েজ?

পরিবেশ সংক্রান্ত ক্ষেত্রে রাষ্ট্রসংঘের দেওয়া সর্বোচ্চ সম্মান এই চ্যাম্পিয়ন অফ দা আর্থ৷ পরিবেশ রক্ষা একাধিক ইতিবাচক পদক্ষেপ নেওয়া হলে এই সম্মান দেওয়া হয়৷ প্রধানমন্ত্রী মোদী ছাড়াও অন্য আরও পাঁচ ব্যক্তি ও সংগঠনকে এই সম্মান প্রদান করা হয়েছে। পৃথিবীকে দূষণ মুক্ত করার জন্য যারা একাধিক পদক্ষেপ নিয়েছেন, তাদের হাতে এই সম্মান তুলে দেয় রাষ্ট্রসংঘ৷

এই সম্মান পাওয়ার ক্ষেত্রে যে মানদণ্ডগুলি কাজ করে তার মধ্যে অন্যতম ১২১ দেশ নিয়ে তৈরি হওয়া আন্তর্জাতিক সৌর জোটে কার কী ভূমিকা, তার খতিয়ান৷ অপরিশোধিত প্রাকৃতিক তেলের বদলে সৌরশক্তির ব্যবহারের ইতিবাচক প্রস্তাব প্রথম নেন প্রধানমন্ত্রী মোদী৷

আরও পড়ুন: কুল যখন হট, কুলদীপকে ধমক ক্যাপ্টেন ধোনির

২০১৫ সালের নভেম্বর মাসে ওয়েম্বলি স্টেডিয়ামে এক বক্তব্য রাখার সময়ে এই প্রস্তাব রাখেন মোদী৷ এই সৌর জোটভুক্ত দেশগুলির মধ্যে প্রথম পরিবেশ সংক্রান্ত বৈঠকে যোগ দেয় ভারত ও ফ্রান্স৷

আর্ন্তদেশীয় বেশ কয়েকটি বৈঠক হয় পরিবেশ রক্ষা নিয়ে৷ সেই সব কাজেরই ফসল এই সম্মান৷ দুই দেশের রাষ্ট্রপ্রধানের পরিবেশ রক্ষার উদ্যোগকে স্বীকৃতি দিতেই এই সম্মান তুলে দেওয়া হচ্ছে তাঁদের হাতে, জানায় রাষ্ট্রসংঘ৷

আরও পড়ুন:বারাকপুরে পুলিশের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ

The post রাষ্ট্রসংঘের চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2QWOTrr
via IFTTT

Comments