মন্দিরের বিপুল সোনায় হোক কেরল পুর্নগঠন: বিজেপি

তিরুঅনন্তপুরম: ভয়াবহ বন্যায় কেরলের ক্ষতির পরিমাণ ২১ হাজার কোটি টাকা৷ জাতীয় বিপর্যয় না হলেও এই বন্যাকে ‘গুরুতর আকারের বিপর্যয়’ বলে ঘোষণা দিল্লির৷ কেন্দ্র, অন্যান্য রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্থ সাহায্য এলেও তা ক্ষতির পরিমাণের ধারে কাছেও যায়নি৷ এই পরিস্থিতিতে মন্দিরের সোনা ব্যবহার করে ক্ষতিপূরণ কাটিয়ে ওঠার নিদান বিজেপি নেতার৷ উদিত রাজ নামে ওই বিজেপি বিধায়ক জানিয়েছেন, কেরলের তিনটি মন্দিরের গচ্ছিত সোনা ও অর্থ দিয়ে গড়ে ওঠুক নতুন কেরল৷

দিল্লির বিধায়ক উদিত রাজ ট্যুইট করে লেখেন, পদ্মনাভন, সবরীমালা ও গুরুবায়ুর মন্দির মিলিয়ে এক লক্ষ কোটি টাকার সম্পত্তি রয়েছে৷ রাজ্যের এমনই ভয়াবহ পরিস্থিতি যেখানে মানুষ মরছে, সাহায্যের জন্য আকুতি মিনতি করছে৷ মানুষের প্রয়োজনে যদি এই অর্থ ব্যবহার করা না যাই তাহলে এত অর্থ কোন কাজে লাগবে? এই অর্থ দিয়ে কেরলের ২১ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া সম্ভব৷ জনগণও এমন দাবি তুলুক চান উত্তর পশ্চিম দিল্লির বিজেপির বিধায়ক৷

গত ৯৪ বছরে এমন বন্যার কবলে পড়েনি কেরল৷ বন্যার জেরে ভেঙে পড়ে পরিকাঠামো ব্যবস্থা৷ বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়৷ ভেসে গিয়েছে হাজার হাজার ঘরবাড়ি৷ পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যা৷ রাজ্যের হিসেব বন্যার জেরে ক্ষতির পরিমাণ ২১ হাজার কোটি টাকা৷ কিন্তু কেন্দ্র থেকে মাত্র ৬০০ কোটির টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করা হয়৷ এই নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে শুরু হয় চাপানউতোর৷ একমাস পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরলেও ২১ হাজার কোটি টাকার ক্ষতির বোঝা মাথায় নিয়ে কেরল এখন চূড়ান্ত অসহায়। তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মানুষ কেরলের পাশে দাঁড়িয়েছে। ইতিহাস সাক্ষী এমন দিন কেরল এর আগে দেখেনি।

The post মন্দিরের বিপুল সোনায় হোক কেরল পুর্নগঠন: বিজেপি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Qs5Dqm
via IFTTT

Comments