উত্তাল দীঘার সমুদ্র, জারি হল সতর্কতা

স্টাফ রিপোর্টার, দীঘা: ফের উত্তাল দীঘার সমুদ্র, পর্যটকদের উদ্দেশ্যে জারি করা হল সতর্কতা৷ মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বলে জানা গিয়েছে৷

এদিকে, জানা গিয়েছে, দায়ে গত ৬ ঘন্টায় ২৬ কিলোমিটার বেগে ওডিশা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বয়ে যায়৷ তারপর এটি আরও পশ্চিম-উত্তরের দিকে সরে গিয়েছে৷ গভীর নিম্নচাপে তা পরিণত হয়েছে শুক্রবার ভোর ৫.৩০ মিনিট নাগাদ৷

দায়ের বর্তমান অবস্থান অক্ষাংশ- ২০.০ ডিগ্রী নর্থ, দ্রাঘিমাংশ ৮৩.৭ ডিগ্রী পূর্ব৷ ৬৫ কিলোমিটার টিটলাগড়ের পূর্ব দক্ষিণ-পূর্বে এর অবস্থান৷ আগামী ১২ ঘন্টায় আরও পশ্চিম ও উত্তর-পশ্চিমের দিকে এগিয়ে যাবে এবং একটি নিম্নচাপে পরিণত হবে, এবং ধীরে ধীরে এর শক্তি কমবে৷

পড়ুন: বাংলাকে ঘুরিয়ে ‘আছাড়’ মারবে ঘূর্ণিঝড়

এর জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রত্যেক জেলাতে বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান৷ এখানে বৃষ্টিপাত হতে পারে ৭০-১১০ মিলিমিটার৷

পাশাপাশি, উপকূলীয় এলাকায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, যা ৬০ কিলোমিটার বেগও নিতে পারে৷ দুপুর বেলা পর্যন্ত এই অবস্থা থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷ হুগলী, সাগর আইল্যান্ড বন্দরেও সতর্কতা জারি করা হয়েছে সন্ধ্যে পর্যন্ত৷

The post উত্তাল দীঘার সমুদ্র, জারি হল সতর্কতা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2xD2ew2
via IFTTT

Comments