সোনাজয়ী স্বপ্না বর্মনের মায়ের হার ছিনতাই কাণ্ডে তৎপর পুলিশ
স্টাফ রিপোর্টার, জলপাইগুড়ি: এশিয়াডে সোনার পদক জয়ী স্বপ্না বর্মনের মায়ের গলার হার ছিনতাইয়ের ঘটনায় নরে চরে বসল জেলা পুলিশ৷ জলপাইগুড়ির কালিয়াগঞ্জের পাটকাটার ঘোষ পাড়া গ্রামে স্বপ্নার বাড়িতে বসল পুলিশ ক্যাম্প। নিরাপত্তা খামতি মেটাতে জেলা পুলিশের এই উদ্যোগ। স্বপ্নার মায়ের সঙ্গে এক পুলিশ কর্মীও দেওয়া হয়েছে।
ওষুধ কিনে ফেরার পথে স্বপ্নার মায়ের গলার থেকে হার ছিনতাই করে পালায় দুষ্কৃতীর দল। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, ওষুধ কিনে বাড়ি ফেরার সময় জলপাইগুড়ির দিক থেকে দু’টি বাইক এসে বাসনা দেবীর সামনে দাঁড়ায়৷ নম্বরপ্লেটহীন ওই বাইক দু’টি দেখে ঘাবড়ে যায় বাসনাদেবী৷ কিছু বুঝে ওঠার আগেই তাঁর গলার হারটি টান দিয়ে ছিনিয়ে নিয়ে পালায় অভিযুক্তরা৷ এরপর বাইক নিয়ে সোজা রং ধামালির দিকে রওনা দেয়৷ দুষ্কৃতীদের মুখে কালো কাপড় বাধা ছিল৷ গলার চেন কেড়ে নেওয়াতে স্বপ্না বর্মনের মা আহত হন৷ রাস্তায় পড়েও যান৷
এই ঘটনার পর পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী৷ ভরসন্ধ্যায় এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী৷ ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি ঘটনাস্থলে উপস্থিত হয়৷ এরপর তৎপর হয়ে জাতীয় সড়ক গোসালামোর, রং ধামালি বেলাকোবা, ফাটা পুকুর সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশের নাকা চেকিং চলে। পাশাপাশি চলছে সিসিটিভির ফুটেজ সংগ্রহের কাজও।
The post সোনাজয়ী স্বপ্না বর্মনের মায়ের হার ছিনতাই কাণ্ডে তৎপর পুলিশ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2oRNNjH
via IFTTT
Comments
Post a Comment