বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ! বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

স্টাফ রিপোর্টার, কলকাতা: পশ্চিমের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

বুধবার মাঝ রাত থেকেই বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ ঘনীভূত হয়। এর জেরে রাতভর বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই। হাওয়া অফিস আগেই জানিয়েছিল ৬ সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। এর জের পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলায়।

সেই মতোই বৃহস্পতিবার দিনভর বৃষ্টি চলবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। কলকাতা ,হাওড়া, হুগলী, দুই ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও।

নিম্নচাপের লাগোয়া একটি ঘুর্ণাবর্তও রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে অবস্থান করছে। সঙ্গে মৌসুমী অক্ষরেখা গিয়েছে বাঁকুড়ার উপর দিয়ে। তাই পশ্চিমের জেলায় এর প্ৰভাব বেশি পড়বে। সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

The post বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ! বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2PHyo0L
via IFTTT

Comments